সেই মানুষটাই প্রকৃত একজন সুখী মানুষ যে ভাবতে পারে সে সুখে আছে।
আপনি যদি ভাবেন, আপনি প্রচন্ড বিপদে আছেন তবে আপনার সাথে সব বিপদজনক ঘটনাই ঘটবে।
আপনি যদি ভাবেন পৃথিবীতে জ্বলে পুড়ে মরার মাঝেই সুখ, তবে আপনি জ্বলে পুড়েই মরবেন।
তীব্র হতাশা কাজ করছে আপনার ভেতর, আপনি যদি ভাবেন আপনি হতাশ, তবে একটি সাপের দেখা পাবেন। ফণী মনশা সাপ, গোখরা সাপ বলে সাপ আছে। হতাশার শাপ দৈর্ঘ্যে অজগরের চেয়ে বড়, দেখতে গুইসাপের চেয়ে বিশ্রী।
আপনার পকেটে আছে একশো টাকার একটা নোট। আপনার দুশো টাকা দামের একটা কিছু ভীষণ পছন্দ হয়েছে। কিনতে পারেন নি বলে রাগ করছেন? রাগ করার কিছু নেই। ঐ মুহূর্তে আপনার পাশেরই কেউ একজন দশ টাকার জন্য আখের রস মন ভরে খেতে পারছেনা।
নিজের কষ্ট জানার মাঝে আনন্দ আছে। যে নিজের কষ্ট বুঝতে পারে, সে এই বিষয়ে অন্যকে কষ্ট দিতে পারেনা। কষ্ট মানুষকে বিশুদ্ধ করে। অন্যের কষ্ট বুঝতে পারা মানুষ সবচেয়ে বিশুদ্ধ, টাটকা। ডিপফ্রিজের ইলিশ নয়, পদ্মার জলে ইলিশ ভাবুন। জিভটার আগে চোখটা খুলে দিন, চোখটার আগে হৃদয়টা খুলে নিন।
পহেলা বৈশাখ এমনিতেই সুন্দর। প্রতিদিনকার ইংরেজি ক্যালেন্ডারে হঠাৎ একফোটা বাঙলা অক্ষর। রমনা বটমূলের শত কালবোশেখি ঝড়ের চেয়েও ভয়াবহ সেই বোমা হামলা প্রমাণ করেছে এদেশে কেউই নিরাপদ নয়।
এমন একটা দিনে নিরাপদ হোন নিজের জন্য, দেশের জন্য। এ দেশ আমাদের, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ সবই আমাদের। এখানে সবাই সবার পরিচিত, এখানে সবাই মানে সবাই।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন