তিনি সাঁতার জানেন না, কিন্তু অভিনয়-মডেলিংয়ের সাগরে সাঁতার কাটছেন বেশ সাফল্যের সঙ্গে অনেক দিন থেকে। এত কিছু করেও এবার এসেছেন তিনি আলোচনে। সঙ্গে ছিলেন "ফাজিল" জিনাত রিপা

কোনো চিন্তাভাবনা না করেই যদি আপনাকে বলতে বলা হয়, ও বন্ধু আমার বলুন। কাকে বলবেন?
– বালিশকে।
টিভি নাটকে যে হারে বিজ্ঞাপন দেখানো হয়, তাতে করে ভবিষ্যতে কেউ কি নাটক দেখবে বলে মনে করেন?
– তখন নাটকের জন্য আলাদা বিজ্ঞাপন তৈরি হবে। বিজ্ঞাপনসহ একটি নাটক দেখলে, বিজ্ঞাপন ছাড়া একটি নাটক একদম ফ্রি।

জন্মগ্রহণের পর শিশুরা এত কাঁদে কেন?
– দাঁত নেই, খাবে কী করে, সেই দুঃখে।
বাড়ছে জিনিসের দাম। বাজারে যাওয়াই দায়। মানুষ এখন করবেটা কী?
– ডায়েট কন্ট্রোল।

মানুষের মাথায় টাক পড়ে কেন?
– রেগেমেগে কিছু চুলের চুলোচুলি বেড়ে গেলে।
পাঁচ সন্তানের বাবা আর ৫০ লাখ টাকার মালিকের মধ্যে পার্থক্য কোথায়?
– ৫০ লাখ টাকার মালিক আরও চায়। কিন্তু পাঁচ সন্তানের বাবা আর চায় না।
সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কাজের মূলমন্ত্র কী?
– আসি-যাই, মাইনে পাই। কাজ করলে ওভারটাইম চাই।
গরমকালের একটা বড় সুবিধা বলুন দেখি?
– শীত পড়ে না।
মশা আর মাছির মধ্যে বড় পার্থক্য কী?
– গসঢ়ক্ষৎময়স ধথষ ফলী, দৎয় ফলী ধথষষসয় দপ শসঢ়ক্ষৎময়স.
মোরগের লেজ দিয়ে কী করা যায়?
– ঈসধর-য়থমল চথড়য়ী.
ভালো সেলসম্যান কারা?
– যারা ফটোকপির দোকানে গিয়ে কার্বন পেপার বিক্রি করে আসতে পারে।

অষয় যদি বড় হয়, তো কী হয়?
– এমথষয়.
আপনার প্রিয়জন আপনার কাছে গান শুনতে চাইলে আপনি কী করবেন?
– সিডি প্লেয়ার বাজিয়ে দেব।
আপনি জানেন কি?
– মীম সাঁতার কাটতে পারেন না। ছোটবেলায় বাবা বড়
ফোলানো লাইফ হুইল কিনে আনতেন তাঁর সাঁতারের জন্য।
কিন্তু মীম মাঝরাতে সুঁই ফুটিয়ে সেগুলো চুপসে দিতেন। কারণ পানি ভীষণ ভয় পেতেন তিনি।
– নিজের চুল নিজে টানার অদ্ভুত এক বদ-অভ্যাস আছে তাঁর। ছোটবেলা থেকেই মায়ের কাছে এ জন্য কম পিটুনি খাননি তিনি।
– কারও সঙ্গে ঝগড়া করতে পারেন না তিনি। ঝগড়া করতে গেলে নাকি তাঁর কথা পেঁচিয়ে যায়।
 
Top