২০ বছর বয়সী কানাডীয় সংগীতশিল্পী ও গীতিকার বিবারের সঙ্গে হলিউডের তারকা অভিনেত্রী ও সংগীতশিল্পী সেলেনা গোমেজের সম্পর্কের টানাপোড়েন নিয়ে একের পর এক খবর প্রকাশ হয় গণমাধ্যমে। কিন্তু উভয়পক্ষের ঘনিষ্ঠ সূত্রই জানিয়েছে এখনও মাঝে মধ্যেই একত্রে সময় কাটান এবং বেড়াতে যান বিবার ও সেলেনা।
২১ বছর বয়সী সেলেনার পরিবারের এক বয়োজ্যেষ্ঠ সদস্য ‘হিট’ সাময়িকীকে বলেন, সেলেনা আমাদের বলে যে, সে বিবারের সঙ্গে থাকতে চায় না কারণ বিবার মাদকাসক্ত হয়ে পড়ে এবং এটা সেলেনা পছন্দ করে না। তিনি আরও বলেন, ‘ওরা এখনও বাইরে যায়। আমরা চিন্তিত হয়ে পড়ি। কিন্তু চিন্তা ওদের সম্পর্ক নিয়ে না, আমরা সত্যিই তাঁকে (বিবার) সমস্যার মধ্যে দেখতে চাই না।’
তিনি আরও জানান, ‘এজেন্টরাও বলেছে যে, তাঁর সঙ্গে থাকাটা, তাঁকে বাজে অভ্যাস থেকে দূরে রাখাটা ওর জন্যও ভালো। তাঁরা বলে যে, তাঁর (বিবার) ওপর একটা ইতিবাচক প্রভাব আছে ওর (সেলেনার)। তাঁকে পথে সাধ্যমতো সবকিছুই করছে সেলেনা।’