লাক্স তারকা ঈশানা বর্তমানে ছোট পর্দায় বেশ ব্যস্ত সময় পার করছেন। নাটকে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনেও সরব রয়েছেন এই মডেল অভিনেত্রী। সম্প্রতি তিনি  গ্রামীণফোনের নতুন একটি বিজ্ঞাপনে কাজ করেছেন। বিজ্ঞাপনটি প্রসঙ্গে তিনি বললেন, 'এটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। জিঙ্গেল বেইজড এই বিজ্ঞাপনচিত্র দর্শকদের অবশ্যই ভালো লাগবে। পুরো বিজ্ঞাপনটি অনেক মজার। নাচে-গানে একেবারে ভরপুর। বিজ্ঞাপনটির কথা মনে পড়লেই আমার নাচতে ইচ্ছা করে। খুব শিগগিরই এটি চ্যানেলগুলোতে প্রচার হবে।'এছাড়াও ঈদকে সামনে রেখে কাজ করছেন ছয় পর্বের ধারাবাহিক 'এ নাটক চলবে না', 'এক ঘণ্টার দ্বৈত মানব', 'পারফেক্ট ফ্যামিলি ড্রামা'সহ মোট আটটি নাটকে। সামনে আরও কিছু ঈদের নাটকে কাজ করবেন তিনি। এক ঘণ্টার নাটকের কাজের পাশাপাশি ধারাবাহিকেও নিয়মিত ভাবে অভিনয় করছেন ঈশানা। নাটকগুলোর মধ্য রয়েছে 'শূন্য থেকে শুরু', 'ক্ষণিকালয়', 'ডিবি', 'থার্ড আই, অন্ধ তীরন্দাজ', 'রেড লাইন।' বড় পর্দায় কাজ করা প্রসঙ্গে জানতে চাইলে ঈশানা বললেন, ' এখন মডেলিং ও টেলিভিশন নাটক নিয়েই থাকতে চাই। ভবিষ্যতে সিনেমায় একেবারেই কাজ করব না এমনটি নয়। ভালো গল্প ভালো পরিচালক হলে চলচ্চিত্রে কাজের ইচ্ছা আছে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top