nayla naim



বর্তমান সময়ের আলোচিত-সমালোচিত মডেল নায়লা নাঈম। সম্প্রতি 'রান আউট' নামের একটি ছবিতে আইটেম গার্ল হবার মাধ্যমে চলচ্চিত্রেও নাম লেখান তিনি। তবে শরীর প্রদর্শনের ক্ষেত্রে একটু বেশিই সাহসী এই মডেলকে নিয়ে যেন বিতর্কের শেষই হচ্ছে না। বেশ কিছু সংবাদ মাধ্যমে তো তাকে বাংলাদেশের সানি লিওন হিসেবেও আখ্যায়িত করেছে। কিন্তু কোন কিছুই মাথায় নেয়নি নায়লা। গেল শুক্রবার বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগের সাইটগুলোতে নায়লার ওয়েবসাইট হ্যাকড এবং তার প্লেবয় ম্যাগাজিনের মডেল হওয়া নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। তবে এই বিষয়টি নিয়ে দারুন চটেছেন আলোচিত মডেল নায়লা নাঈম। আর তাইতো তিনি এবার প্রতিবাদের মাধ্যম হিসেবে বেছে নিলেন নিজের ফেসবুক পেজকে । নায়লার সম্পর্কে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সামাজিক যোগাযোগের মাধ্যমে নায়লা লেখেন,'সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, অখ্যাত কিছু মানুষ, ফেসবুক পেজ এবং অনলাইন বাংলা নিউজপেপার আমার সুখ্যাতি ব্যবহার করে নিজেরা বিখ্যাত হবার চেষ্টা করছে। গতকাল ৩০শে মে থেকে তারা ফেসবুকে এবং পাশাপাশি কিছু বাংলা অনলাইন নিউজপেপার আমাকে নিয়ে মিথ্যা তথ্য প্রচার করছে যে, নায়লা নাঈম প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নগ্ন হয়েছ, যা সম্পূণ মিথ্যা ও ভিত্তিহিন। এছাড়া, আমার ওয়েবসাইট ও হ্যাক করা হয়েছে বলে একটা প্রোপাগাণ্ডা চালানো হচ্ছে। উপরের প্রোপাগাণ্ডা যে মিথ্যা, সেটা বোঝাই যে আমার ১৮ই মে, ২০১৪ তারিখের স্ট্যাটাস থেকে https://www.facebook.com/nailanayembd/posts/10202995631363077 যেখানে, আমি বলেছি যে, আমার নিজের কোন ওয়েবসাইট নেই। এরকম ভুল, মিথ্যা এবং ভিত্তিহিন সংবাদ আমার সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছে এবং এর পরিপ্রেক্ষিতে আমি আইনগতভাবে এবং BTRC এর কাছে আবেদন করে ব্যবস্থা নেয়ার কথা চিন্তা করছি। সুতরাং অখ্যাত, মানসিকভাবে হীন এইসব মানুষ, ফেসবুক পেজ এবং অনলাইন নিউজপেপারদের আমার সুখ্যাতি ব্যবহার করে নিজেরা বিখ্যাত হবার অপচেষ্টা বন্ধ করার আহবান জানাচ্ছি, অন্যথায় নিজেরাই কিন্তু কুখ্যাত হয়ে যাবেন।' এ প্রসঙ্গে জানতে চাইলে নায়লা বললেন,' সংবাদ মাধ্যমের উচিত বস্তুনিষ্ঠ খবর দেয়া। দয়া করে ভুল সংবাদ প্রকাশ করে মানুষকে বিভ্রান্ত্ন করবেন না।
 
Top