টালিউড এর জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন এখন ঢাকায়। আজ সকালের একটি ফ্লাইটে
ঢাকায় এসেছেন তিনি। এর আগে সর্বশেষ ৬ বছর আগে রাইমা ঢাকায় এসেছিলেন। এবার
তার ঢাকায় আসার উদ্দেশ্য হচ্ছে লিজান মেহেদীর বিজ্ঞাপনের লঞ্চিং অনুষ্ঠানে
অংশ নেয়া। শুধু তাই নয়,এই বিজ্ঞাপনটির মডেলও হয়েছেন তিনি। একদিনের ঝটিকা
সফরে আসা রাইমা বাংলাদেশে আসার অনুভূতি এবং এখানকার বিজ্ঞাপনচিত্রে কাজ করা
প্রসঙ্গে বলেন,'বাংলাদেশে আমি আসলাম প্রায় ছয় বছর পর। এখানে এসে অনেক ভাল
লাগছে। আর এখানকার বিজ্ঞাপনচিত্রে প্রথম কাজ করলাম। লিজান মেহেদীর
বিজ্ঞাপনটি বেশ ভালও হয়েছে। যদি সুযোগ মেলে বাংলাদেশে সামনেও কাজ করার
ইচ্ছে আছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন