লিখছেঃ আমগো দুর্যধন দা
ডিভিডির দোকানে গিয়া দেখি কোন ভালো মুভিই নাই ,রাগ হইলো, বললাম, ''তাইলে কি নাম্বার ওয়ান শাকিব খান'' আছে''??ফিচলা হাসি দিয়া দোকানি কইলো, ঐটার ডিভিডি আসতে নাকি আরো দেরি আছে !!! শুনছিলাম ইনসেপশন নাকি বছরের বিশাল হিট ছবি,তার ডিভিডি-রিপ পাইতে নাকি মানুষের ৩ মাস বইসা থাকতে হইছে !! এখন তো দেখি শাকিব খান আরো বড় নায়ক, তার ডিভিডি পাইতে ৪ মাস লাগে !!! (হেহ , লিওনার্দোরে শাকিব ওর নিজের লগে নাচার পারমিশন দিবোনা,আর কোনখানকার শাহরুখ !! )
মেজাজ খারাপ কইরা বাসায় ফিরলাম, হাতে তুইলা নিলাম রিমোট, ধরলাম লোকাল চ্যানেল .........



দেখি বিশালবক্ষা একজন যুবতী আমার দিকে তেইড়া আসতাছে :-/!! কোন মুখমন্ডল দেখা যাইতাছেনা, খালি বক্ষদ্বয় বিশালভাবে প্রকম্পিত হৈয়া আমার দিকে ছুইটা আসতাছে !! (এইসময় ভয় লাগলো, আমিতো কোন ইভটিজিং করিনা, এলাকায় আমারে সবাই ভালো মানুষ হিসাবেই চিনে ..তবে আমি কি .....) !!! নাহ , অবশেষে ঘাম দিয়া যেন জ্বর ছাড়লো, ঐটা নায়িকার শরীর,উনি বনে বনভোজন করতে গিয়া গুন্ডা দ্বারা ধাওয়া খাইছেন , তাই ক্যামেরা দিকে ছুইটা আসতাছিলেন,আর বেক্কল ক্যামেরাম্যান নায়িকার সবচে বড় সম্পদের দিকেই ক্যামেরা তাক করছেন !! (রসিক ক্যামেরাম্যান,''বড়'' শব্দটা বলতে আক্ষরিকভাবে যা বুঝি,তাই তুইলা ধরছেন !! )
নায়ক তখন জায়গা মতন পজিশান নিয়া দেখি জিন্সের প্যান্ট পইরা বুকডন মারতাছেন ! পড়বিতো তো পড় মালির ঘাড়ে, নায়িকা বিশাল ভুড়িসমেত ল্যান্ড করলেন বুকডনরত নায়কের পশ্চাৎদেশের উপর !! একটা শব্দ হইলো , '' স্পাইসিঈঈ'' !!! ক্যামেরাম্যান সাথে সাথে দেখি নায়িকার (এডিটেড .... ) উপর ক্যামেরা ধরছেন,ঐখানেই বড় কইরা লেখা আছে,''স্পাইসি'' !! নায়কও ঘাড় ঘুরাইলেন, হায় খোদা !!! বাংলার বেবাক সুশীলসমাজের নয়নের মনি শাকিব খান দেখি নায়ক!!শাকিব খান সাহেব নায়িকারে কোন মতে তুল্লেন ( ঘামে ভিজা মুখ দেইখা কনফিউজড হইলাম, ব্যায়াম কইরা ঘাম নাকি নায়িকা তুলতে গিয়া ?? )। নায়িকা কইলেন তেনাকে গুন্ডারা ধাওয়া দিছে,তাই এইখানে লুকাইছেন।শাকিব খান বললেন এইডা কোন ব্যাপার না,প্রায়ই ধাওয়া-পাল্টা ধাওয়া এফডিসিতে চলতেই আছে ।নায়িকারে উনি মুক্ত কইরা দিয়া আসলেন,নায়িকা আবার বনে হাঁটা ধরলেন । বেশিদুর যাইতে পারলেন না, সামনে গিয়া দেখলেন তিনজন কার্ড খেলতাছে!! নায়িকা অত্যন্ত আহলাদের সাথে ফুরফুরা মনে জিজ্ঞেস করলেন,ঢাকা যাওয়ার রাস্তা কোনদিকে ? তারে দেইখা গহীন বনের ভিতর টুয়েন্টিনাইন খেলারত তিন গুন্ডা লুঙিতে কাছা মাইরা আবার ধাওয়া দিলেন ।!! নায়িকা আবার স্কার্ট তুইলা দৌড় !!:D

দৌড় দিয়া উনি আসলেন নায়কের ঘরে (ঘরের রাস্তা চিন্যা ফালাইছে এত্ত তারাতারি !!) । শাকিব খান তখন আবার গোসলে ব্যস্ত। নায়িকা চোখ-মুখ ঢাইকা বিনয়ের সাথে একটা সালামও দিলেন !! আবদার করলেন,তারে যেন নিরাপদে আবার বিলাই-পার কইরা দেওয়া হয়।শাকিব খান কৈলেন,তার আগে যেন তার পড়ার জন্য জিন্সের প্যান্ট আগায়া দেওয়া হয়!! নায়িকা জিন্সের প্যান্ট তুললেন,তুইলা প্যান্টের গন্ধে নাক-মুখ চাইপা জিজ্ঞেশ করলেন,এত্ত গন্ধ কেন প্যান্টে :|!! (শ্লার স্ক্রিপ্টরাইটাররে পাইলে .... ) । নায়ক বললেন,গরিবদের প্যান্টে নাকি এরুম গন্ধ থাকেই,তবে তিনি নায়িকার গন্ধও নিতে চান......ইত্যাদি ইত্যাদি আদিরসাত্মক কথাবার্তা!!( .....কমুনা,কইলে ব্যান খামু ...!!) । ......প্যান্ট পড়ার আগে উনি আবার নায়িকারে বললেন,তার জাঙিয়াটা আলমিরা থিকা বাইর করতে ( কপাল,কপাল !!), ঐটা ছাড়া নাকি তিনি প্যান্ট পড়েন না !!!!এরই মাঝে নায়কের খালা ঘরের ভিতর ঢুইকা পড়ায় শাকিবখান নায়িকা রে কোথায় লুকাইবেন,তা নিয়া চিন্তিত হইলেন (চিন্তারই কথা, নায়িকার পশ্চাৎদেশ ঢাকলে সামনে দিয়া ভুড়ি বাইর হৈয়া যায়, ভুড়ি ঢাকলে পশ্চাৎদেশ, মহা মুসিবত !!)
...তা কোনমতে ঢাকাঢুকি কইরা খালারে বিদায় করলেন,তারপর আবার নায়িকারে বনের রাস্তায় উঠায়া দিতে গেলেন।উঠাইলেন বাসে (বনের ভিতর আবার বাসসার্ভিস !!!) ।কিছুদূর যাইতে না যাইতেই বাসচালক বলিলেন,পৌছায়া দেওনের আগে একটু নায়িকারে বাসায় বিশেষ দাওয়াত দিতে চান ;) !!! আবার নায়িকার দৌড় !! আবার নায়কের সামনে গিয়া পড়লেন !! ( আরে এত্ত রাগের কি আছে দূর্যোধন,কবি তো বলেছেনই .....পৃথিবী গোল :|) !!
হঠাৎ হাউ-কাউ শুরু হইয়া গেলো , বুঝলামনা কোথায় গন্ডগোল লাগছে!! বারান্দায় যামু,এমন সময় বুঝলাম এইটাও হল-প্রিন্ট ছবি !! তিন-তিনবার নায়িকা রেপসীন হইতে বাইচা গেছে বইলা দর্শকরা ধুমায়া গালাগালি শুরু করছে হলের ভিতর ;)

এরই মাঝে নায়িকারে নায়ক ঘরে নিয়া আসছেন,চা কফির পাশাপাশি বাংলা-ছবির আদি অকৃত্তিম ও সবচে আকাঙ্খিত দৃশ্য ''গোসলের'' ব্যবস্থাও কইরা দিছেন,তারপর দেখি নায়িকার অন্তর্বাসও ধুইতে গেলেন( ১৮+,বাচ্চালোগ,দূরে খেলিতে যাও )!!!!!!

এই বিশালবক্ষাকে কৈ যেন দেখছি.......হুমমমম,এইডা তো আমাদের মৌসুমী আপার ছোড বইন ইরিনা ( যাক,স্বাস্থ্যেও বইনে-বইনে মিল আছে ) ইরিনা বাসায় পিকনিক শেষ কৈরা ফিরে নাই বইলা তার বাপ সিদ্দিক আলীর মনে ব্যাপক টেনশন। তার ভাই জব্বার আলীর পুতের নজর আবার নায়িকার দিকে( স্বাভাবিক ) । তো নায়িকার বাপ সিদ্দিকের মনে এতই টেনশন,যে উনি জোরে শব্দ শুনলে হার্টের ব্যথা শুরু হইয়া যায় !! আর চিকিৎসা হিসাবে তখন উনি হাপানী রোগের নেবুলাইজার টানা শুরু করেন :!!! নায়িকারে বাসায় পৌছায়া দিলেন নায়ক, আর স্বাভাবিকভাবেই গরীবি-বড়লোকি ডায়ালগবাজি শুরু হওয়াই নিয়ম( এইখানেও ব্যাতিক্রম হইলোনা )।

আবার নায়িকা কলেজে যাইতাছেন,আবার তারে গুন্ডারা আক্রমন করলো !! ( এই নায়িকাডারে কোনমতে মাফ করা যায় না?? আর কত??:(( )। আবার শাকিব খান টু দা রেসকিউ ( লিখতে লিখতে টায়ার্ড হইবার ইমো হইবে এইখানে ) ।নায়িকার বাপ শাকিবের বীরত্বে খুশি হইয়া নায়িকা বডিগার্ড হওনের অফার দিলেন!! শাকিব খানও বডিগার্ডের চাকরি পাইয়া পোজ-পাজ মাইরা জয়েন করলেন !

ওরে খোদা,এইখানে দেখি অন্য কাহিনী,সবই নাকি সেট-আপ,শাকিব খান এইখানে অ্যাক্টিং করতাছেন,যেন নায়িকার ক্লোজ থাকা যায়!! আর তারপর নায়িকার বাপরে মাইরা সব সম্পত্তি নিয়া নিবো নায়িকার চাচা-চাচাতো ভাইয়েরা !!এইডাই তেনাদের প্ল্যান !! অন্যদিকে শাকিব খানের আলাদা প্ল্যান !! তিনি নায়িকার চাচা-চাচী-বাপ-চাচাতো ভাই সবগুলারে মারার প্ল্যান করছেন !!! কেন ?????? চিরায়ত বাংলা ছবি...... ছুড বেলায় নায়ক শাকিব খানের মা'রে রেপ করতে গিয়া বেদম প্রহারের শিকার হন নায়িকার চাচা, আর সেই ক্ষোভে নায়িকার বাপ শাকিবের বাপরে মাইরা গুষ্টি বিনাশ কইরা দেয়, আর শাকিবের মা হইয়া যান বোবা !! ( শাহরুখের লগে নাচবানা, আবার বাজিগর ফিলিমটার কাহিনী তো ঠিকই মাইরা দিছো ;) )

যাউগ্গা, নায়িকার আবার পছন্দ শাকিব খানরে না,রাজা নামের একটা পুলিশ অফিসার!! উনি আবার বেশ ঘর্মপ্রিয় মানুষ, নায়িকার সাথে দেখা করলে উনার আবার নায়িকার ঘাম না খাইলে চলেনা:| !! ( মাফ করবেন,ইহাই সইত্য ) ..... ঘাম খাইয়া উনি আবার আহলাদের সাথে বলেন,''বাহ,তোমার ঘাম তো নোনতা '' !! ( বেকুব,তোর ঘাম কি মিষ্টি নাকি স্ক্রিপ্টরাইটারের ?? ) ।X((

শাকিবখান আছেন নিজের কামে,উনার প্রথম মিশন চাচাতো-ভাই নাম্বার এক-কে মারা । ঐ ব্যাডায় তখন বারের ভিতর ঢুইকা বইসা আছে,বারের মালিক সবাইকে জিজ্ঞেস করেন,''আজ আপনারা কার গান শুনবেন??'' !!! তার পর যা ঘটলো,তার জন্য আমি প্রস্তুত ছিলাম না ! রসিক দর্শককূল বললো-------- সালমা !!! সালমা'র গান ''বানিয়া বন্ধুরে'' বারের ভিতর শুরু হইলো,আর যাবতীয় নর্তকীরা উদ্দাম নৃত্যকলা প্রদর্শন শুরু করলো !! এখন ভিলেন দেখি নাচ-গান শেষে সঙ্গিনীর ( ;) ) জন্য রুমের ভিতর অপেক্ষা করতাছেন ..... আর সময় পার করার ব্যবস্থা হিসাবে ম্যাপ উল্টাইতাছেন !!!( অ্যাটলিস্ট মানবজমিনের একটা কপি থাকলেও কথা ছিলো ) !!

এইসময় আমি নিজেই লাফ দিয়া উঠলাম !! ভুতততততততততততত ! :-*সরি ডুড , আমারই ভুল , ঐটা মুখোশ পড়া শাকিব খান, উনি খুন করেন ভুতের মুখোশ পইরা !!! চিনতে পারিনাই .....! একনাম্বার চাচাতো ভাইরে ছুরি মাইরা ঐ ব্যাডারই কাপড়ের উপর রক্ত মুইছা ফুটলেন !!
এইবার দুইনাম্বারের পালা ! ঐ ব্যাটা দেখি মরার জন্য রেডি হইয়া ছিলো !! শাকিব খান আসার প্রায় সাথে সাথে শুইয়া পড়লেন :P!! আর শাকিব খান গলা টিপ দিয়া মারার পর কি মনে কইরা মরালাশটার মুখে বিষ ঢালা শুরু করলেন, মরালাশটাও চুকচুক কইরা বিষটুক খাইয়া সোজা হইয়া গেলো !!:|

নায়িকারে তার প্রেমিক ইন্সপেক্টর রাজামশাই কৈলেন,তার সন্দেহ শাকিবের উপর!! তাই নায়িকা যেনো শাকিবের সাথে '' ষোল কলা'' দেখায়া ইনফো যোগার করে !!! ( শিয়ালের কাছে মুর্গি বর্গা দেওয়ার মত ----এই বেকুব লোকের প্রেমে নায়িকা কেমনে পড়ছিলো!!) । নায়িকা কইলে,''উখে '' !! তারপর নায়িকা গেলেন শাকিব খানরে লইয়া বাগানবাড়িতে কয়েকদিন একান্তে কাটাইতে !!;)
নায়িকা শাকিবরে কৈলেন,নায়িকারে ভালো না বাসলে উনি ''খুদখুশী'' করবেন । শাকিব খান কইলেন,'' ডিজিএম,সিটিএন '' !! নায়িকা পুকুরে ঝাঁপ দিলেন আত্মহত্যার উদ্দেশ্যে । ...... কপাল খারাপ, হাটু পানির কারনেই হোক,অথবা বিশাল দেহের প্লবতার সুত্রের কারনেই হোক,উনি কোনভাবেই ডুবতাছিলেন না (আই মিন,যেই কারনে জাহাজ ডুবেনা) !! নায়কের মনেও ততক্ষনে প্রেম জন্মায়া গেছে , তাই তিনি নায়িকা উদ্ধারকরন প্রোগ্রামে শামিল হইলেন।বিশালবপু নায়িকাকে তুলতে গিয়াই হোক,অথবা সাতাঁর না জানার কারনেই হোক, নায়কও দেখি হাটুঁ সমান পানিতে ডুইবা মরার মত অচেতন হইলেন:-/! নায়িকা আর দশটা ছবির মতই নায়কের মুখে শ্বাস দিয়া তারে বাচায়া তুললেন !

এখন নায়িকা নায়কের প্রেমে হাবুডুবু খাইতাছেন,আর ইনস্পেক্টর রাজামশাইরে রিজেক্ট কইরা দিছেন !! তাতে অবশ্য রাজামশাইর কোন ভাবান্তর দেখা গেলোনা :|(উনি তো জানেনই,গল্পে তার দরকার এইটুকুই )।উনি বিপুলবিক্রমে শহরের একটা ঔষধের দোকানে ঢুইকা শাকিব খানের ছবি দেখাইলেন।ঔষধবিক্রেতা ব্যাটাও রেডিই ছিলো, জিজ্ঞাসাবাদের আগেই গড়গড় কইরা সাক্ষ্যও দিয়া দিলো !!!

এর মাঝেই নায়কের মনে প্রেমও আসছে,দুইএকটা খুচরা গানও হইছে,এখন আবার খুনের চিন্তা আসছে !! তাই আবার ভুতের মুখোশ লাগায়া চাচা-রে মারলেন। তারপর ধরলেন মেইন ভিলেন নায়িকার বাপরে ।
নায়িকার বাপ ছুরির পোচ খাইয়া অত্যন্ত আহলাদের সাথে জিজ্ঞেস করলেন , শাকিব খান কি তারে খুন করতে চায়??( না, ছুরি দিয়া তোমার দাড়ি শেভ করতে চায় ,ব্যাডা বেকুব X( )......নায়িকাও হাজির হইছেন এর মাঝেই , পুরানা প্রেমিক রাজাও আসছেন !! নায়িকাও খুব ব্যাকুল হইয়া জিজ্ঞেস করলেন,শাকিব কি তার বাপরে খুন করবো নাকি?? আর পাশে নিজের কোমড়ে হাত দিয়া পুলিশ রাজা ঘটনা পর্যবেক্ষন করতে লাগলেন !! শাকিব কইলো,হ করুম!! এইটা বইলা খুনের মিশন বাদ দিয়া নায়িকার হাত ধরলেন,টানতে টানতে নিয়া গেলেন হাসপাতালে-----যেখানে নায়কের মা চিরনিদ্রায় শায়িত,সরি ডুড.... বোবা হইয়া স্যালাইন চিকিৎসা নিতাছেন :-/!! (২০ বছর ধইরা বোবার চিকিৎসা স্যালাইন দিয়া চলতাছেB-) !!!) আর ততক্ষনে ভিলেন কি আর বইসা থাকে? সাঙপাঙ লইয়া হাসপাতালে আক্রমন চালাইলেন :|............. নায়কের সাথে পুলিশও হাত লাগাইলো ,...........ভিলেনও অ্যাজইউজুয়াল ধরাশায়ী হইলেন ....... মারা যাওয়ার পর বোবার মুখে ফুটলো খৈ,নায়কের মায়ের জবান ফিরা আসলো :-/.................. আর মাইরপিটে সক্রিয় অংশগ্রহনের পর পুলিশ রাজা নায়ক শাকিব খানের দিকে হাতকড়া তুইলা ধইরা বললেন , ''' আইন নিজের হাতে তুইলা নিবেন না '' !!!!!!!!! X(







বি.দ্র. ছবির নাম '' হৃদয় আমার নাম'' , কন্টেন্ট চরমভাবে ১৮+, দেখার পূর্বে ---বাচ্চালোগ,দূরে হঠো !! নায়ক প্রতিটা ডায়ালগের পরই একটা এক্সট্রা ডায়ালগ মারে , '' রাইস টু ফ্রাইস '' !! আমি এর মাথামুন্ডু কিছু বুঝিনাই , তবে শাকিব অনেক ইস্মার্ট হইছে ...... কথায় কথায় দুইএকটা ইংলিশ মারে, এই যেমন,'' ওহ নো '', '' শিটটটটটটট '' ,''ড্যাম ইট'',এই শাট আপ '' ''মাই গড'' !!!!! বিবিসি জানালা বহুৎ কামের জিনিস !! শাকিবভক্ত মাইনাস দিলেও কিচ্ছু মনে করুম না, গনতান্ত্রিক অধিকার :P!!!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top