একটি জরিপে আমেরিকার সবেচেয়ে ঘৃণিত পুরুষের তালিকার ৫ নম্বর স্থানটি দখলে নিয়েছেন ২০ বছর বয়স্ক গায়ক জাস্টিন বিবার।
সদ্য অনুষ্ঠিত এই জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৮৬ শতাংশই বিবারের বিরুদ্ধে ভোট দিয়েছেন।
প্রসঙ্গত, গায়ক বিবারের গানের মান নিয়ে নানা বিতর্ক থাকলেও ২০ বছর বয়েসের এই যুবক তার শিশুসুলভ আচরণ আর নানারকম বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে দু’দিন পর পর খবরের শিরোনাম হয়েছেন এবং যতটা না খ্যাতি, তার থেকে বেশি কুখ্যাতি কুড়িয়েছেন।
বিবার ছাড়াও ৯২ শতাংশ ভোট পেয়ে আমেরিকার সবচেয়ে ঘৃণিত পুরুষ হিসেবে জরিপের এক নম্বর অবস্থানে আছেন আমেরিকান ব্যবসায়ী ও সাবেক অ্যাটর্নি ডোনাল্ড স্টার্লিং এবং ৯০ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন বর্তমানে কারারুদ্ধ বার্নি ম্যাডফ, যিনি পেশায় ছিলেন একাধারে একজন প্রতারক, শেয়ার ব্যবসায়ী, বিনিয়োগ উপদেষ্টা এবং বিনিয়োগকারী। সূত্র: ইন্ডিয়া টুডে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top