বৃত্তের বাইরে
by- Iffat Mahjabin Swati

ফোনের ওপাশ থেকে ফুঁপিয়ে কান্নার শব্দ ভেসে আসছে। ফোনটা কানে চেপে ধরে স্থবির হয়ে বসে আছে রাফাত। ওর পৃথিবীর বিশাল অংশ জুড়ে থাকা মানুষটা ফোনের ওপাশে কাঁদছে। অথচ ও কিছুই করতে পারছে না। নিজের অক্ষমতার হতাশা ওর ভেতরটা ছিন্ন ভিন্ন করে ফেলছে। একসময় কান্নার আওয়াজ থেমে যায়। হতাশামাখা হাহাকার নিয়ে রাফাতকে প্রশ্ন করে নিধি,"এখন আমার কি হবে রে?" কি বলবে বুঝতে না পেরে অনেকক্ষন চুপ করে থাকে রাফাত। একটু পরে মুখ খোলে,

-আমি তপুর সাথে নাহয় একবার কথা বলে দেখি। -কি বলবি তুই?আমি তো কত বুঝালাম । কিন্তু ওর শেষ কথা এটাই । -আমি সরি রে নিধি । -আমার কিছুই ভালো লাগছে না,দোস্ত। সবকিছু এভাবে বদলে গেল ! -সব ঠিক হয়ে যাবে রে। বিশ্বাস কর। শুধু তুই নিজেকে ঠিক রাখিস। খারাপ কিছু করে বসবি না কিন্তু,খবরদার! -খারাপ কিছু হতে কি আর বাকি আছে?যাকে কেন্দ্র করে আমার ভালোবাসা আর সুখের নিখুঁত বৃত্ত,সেই এখন আর আমাকে চায়না।মরে গেলেও মনে হয় কষ্ট কম হবে। -চুপ !তুই এই টাইপের উল্টাপাল্টা কিছু বলবিও না,করবিও না। বেস্ট ফ্রেন্ডের দোহাই লাগে। আর তোর সবকিছু আগের মত হয়ে যাবে,আই প্রমিজ! -সান্ত্ব:না শুনতে ভাল লাগেনা রাফাত! -সান্ত্ব:না না,মিথ্যাও না। এটা সত্যি হবে দেখিস। -সত্যি হলে সত্যিই খুশি হবো। -হুম..আচ্ছা তুই এখন রেস্ট নে তাহলে। মাথা ঠান্ডা রাখিস। -আচ্ছা,রাখি তাহলে। -ভালো থাকিস।

ফোনটা রেখে একটা বড় দীর্ঘশ্বাস ফেলে রাফাত। আজকে এই মুহুর্তে রাফাতের সবচাইতে বেশি খুশি হওয়ার কথা ছিল। তপুর সাথে নিধির ব্রেক আপ হয়ে গেছে। দেড় বছর আগে যেদিন নিধি তার বেস্ট ফ্রেন্ড রাফাতকে তার রিলেশনের খবরটা জানালো,সেদিন রাফাতের পৃথিবীটা ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছিল। বেস্ট ফ্রেন্ড হিসেবে একসাথে পথচলার সময়টায় নিজের অজান্তেই নিধিকে প্রচন্ড ভালবেসে ফেলেছিল। যখন বুঝতে পারে ততোক্ষণে বেশি দেরি হয়ে গিয়েছে। সেই থেকে রাফাতের কেবল মনে হতো তপুর সাথে ব্রেক আপ হলে ও নিধিকে ফিরে পাবে। অনেক বেশি খুশি হবে। কিন্তু বাস্তব চিত্র হল উল্টো। মানুষ যা ভাবে,সবসময় তা হয়না। বিধাতা উল্টো চাল দিতে বড্ড বেশি ভালোবাসেন।

নিধির জন্যে রাফাতের খুব খারাপ লাগছে। দেড় বছরের প্রতিটা দিন নিধির আনন্দে উদ্ভাসিত মুখ দেখেছে। আর এখন মেয়েটা সারাদিন তপুর জন্যে চোখের পানি ফেলে। নিধির এই অবস্থা দেখে রাফাতের আর যে অনুভূতি হোক,কখনো খুশি হওয়ার অনুভূতি হতে পারেনা। ভালোবাসার মানুষটার সুখের কাছে নিজের স্বার্থ অনেক বেশি ক্ষুদ্র হয়ে যায়।সেই ক্ষুদ্র স্বার্থ পূরণের আর কোনো আগ্রহ থাকেনা । তাই পরদিনই রাফাত নিজে তপুর সাথে কথা বলে,অনেক বুঝায়। কিন্তু তপুর এক কথা,ওর এখন আর এই রিলেশনটা ভাল লাগছে না,একটু ব্রেক চায় সে। সত্যিকারের ভালোবাসা হলে সম্পর্কে ব্রেক কেন লাগে এটা রাফাত বুঝতে পারেনা। একসময় তপুকে বোঝানোর হাল ছেড়ে দিয়ে রাফাত লেগে যায় নিধির ধূষর হয়ে যাওয়া পৃথিবীটায় একটু রং এর ছটা এনে দিতে।

প্রতিদিন ক্লাস শেষে নিধিকে ঘুরতে নিয়ে যেত রাফাত। প্রথম প্রথম নিধি যেতে চাইতো না,মন খারাপ করে থাকতো। আস্তে আস্তে নিধি স্বাভাবিক হয়ে যায়। স্বেচ্ছায় রাফাতের পাগলামিতে যোগ দেয়। রাফাত পথশিশুদের জন্যে একটা গ্রুপে কাজ করতো। সুবিধাবঞ্চিত শিশুদের পড়ানো ,ওদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্যে ভলান্টিয়ার হিসেবে কাজ করতো। রাফাতের দেখাদেখি নিধিও যোগ দেয়। এরপর এই বাচ্চাগুলোর সাথে হেসে খেলে দিন পার করা শুরু হয় নিধির। কখনো আবার বিকালে সাইকেল রাইডে বের হতো দুজনে। হাইওয়ের পাশে টং এর চা খেতে খেতে জম্পেশ আড্ডা চলে দুই ফ্রেন্ডের । কখনো দেখা যায় দুজনের ফুচকা আর ভেলপুরী খাওয়ার প্রতিযোগীতা।এভাবে বেস্ট ফ্রেন্ডের সাহচর্যে আবারো হাস্যজ্জ্বল হয়ে যায় নিধি। আর নিধির পরিতৃপ্তির হাসিটুকু দেখে রাফাতের বুকের ভেতরের বাঁ পাশের খালি জায়গাটা পূর্ণ হয়ে যায়।

নিধি নিজেকে অনেকটা সামলে নিয়েছে। এখন আর জীবনটাকে শূণ্য মনে হয়না ওর। অন্ধকার হয়ে যাওয়া পৃথিবী এখন নির্মল আনন্দে আলোকিত। রাফাতকে নিধি প্রায়ই বলে,"তুই না থাকলে এতো সহজে হয়তো স্বাভাবিক হতে পারতাম না। ধন্যবাদ দেয়াটা মনে হয় কম হয়ে যাবে। তোর মতো দোস্ত পাওয়া ভাগ্যের ব্যাপার।" রাফাত শুনে শুধু মুচকি হাসে। নিধির সুখের বৃত্তটা আগের মত করে দিতে পেরেছে ভেবে খুশি হয়ে যায় নিজে। কিন্তু রাফাত নিধির ঐ ভালোবাসা আর সুখের বৃত্তের কেন্দ্র হতে চায়। পারবে কিনা জানেনা,তবুও ভালবাসে,সুখের ছোঁয়া এনে দিতে চায় প্রতিনিয়ত। প্রতিদিন যখন রাত জেগে ফোনে আর ফেসবুকের চ্যাটে সারাদিনের কথার ঝুলি নিয়ে বসে দুজনে,তখন রাফাতের খুব বলতে ইচ্ছে হয়,"নিধি তোর ভালবাসার সেই নিখুঁত বৃত্তটার কেন্দ্র হতে চাই আমি,ফিরিয়ে দিবি না তো??"

রাত্রি গভীর হয় ।তবু কথার ফুলঝুড়ি ফুরোয় না। অন্যদিনের মত বলি বলি করে বলা কথাটা না বলাই রয়ে যায়।রাত বাড়ে,বাড়তে থাকে অব্যক্ত অনুভূতির বোঝা আর অনুশোচনার দীর্ঘশ্বাস।

রাফাতের কিছু ভালো লাগেনা। মনের কথা চেপে রাখার মধ্যে অনেক সমস্যা। না বলা কথার ওজনে বুকের ভিতরটা ভারী হয়ে যায়,ঠিকমতন নি:শ্বাসও নেয়া যায়না। আজ নিধিকে রাফাত বলে দেবে সবকিছু। নিধির আসার কথা একটু পরে। অস্থিরচিত্তে অপেক্ষা করছে রাফাত। হঠাৎ নিধির হাসিমুখ দৃষ্টিগোচর হল । অন্যদিনের তুলনায় যেন হাসি উপচে পড়ছে আজ। রাফাত কিছু বলার আগেই নিধি এক নি:শ্বাসে যেসব কথা বলে ফেলে,সেসব শুনে রাফাত মুখে হাসি ধরে রাখে ঠিকই কিন্তু ওর অবাধ্য চোখজোড়া খুব বেশি জ্বালা করতে থাকে। নিধির এতো খুশির কারন তপু আবার ফিরে এসেছে ওর কাছে। তপু অনেক অনুতপ্ত,নিধির সাথে ব্রেক আপ করাটা ওর অনেক বড় ভুল হয়েছে এটা সে বুঝতে পেরেছে। আর এমন না করার প্রমিজও করেছে। তপুকে ফিরে পেয়ে নিধি অনেক বেশি খুশি। ও বারবার রাফাতকে বলতে থাকে,"তুই বলেছিলি আমার সুখ আর ভালোবাসার বৃত্তটা আগের মত হয়ে যাবে। তোর কথা সত্যি হয়েছে রে। এতোগুলো দিন আমার পাশে থেকে সাপোর্ট দেয়ার জন্যে তোর কাছে অনেক কৃতজ্ঞ আমি। থ্যাঙ্কু দোস্ত । "

রাফাত ওর সেই চিরচেনা মুচকি হাসি উপহার দিয়ে নিধিকে শুভকামনা জানিয়ে চলে আসে। হাতের উল্টোপিঠ দিয়ে চোখ মুছে পথ চলতে চলতে ভেবে দেখে,নিধির ভালোবাসার বৃত্তের ভেতরে কখনোই জায়গা হয়নি তার। ওর বৃত্ত জুড়ে শুধু তপুর অস্তিত্ব ছিল। আর রাফাতের অবস্থান ছিল সবসময়ই ঐ বৃত্তটার বাইরে। কিন্তু তাতে কি?নিজের স্বার্থের চাইতে ভালবাসার মানুষের সুখ যে অনেক বড়! সেই সুখ দেখেই খুশি থাকবে সে। হয়তো মনের গভীরে কাঙ্খিত মানুষের ফিরে আসার প্রতীক্ষায় থাকবে। সব ভালোবাসা পূর্ণতা পায়না। তবুও মানুষ প্রতীক্ষায় জীবন পার করে। ভালোবাসার অপর নাম যে প্রতীক্ষা!

2 মন্তব্য(গুলি):

  1. hello fun.fajlami.com admin discovered your blog via yahoo but it was hard to find and I see you could have more visitors because there are not so many comments yet. I have found site which offer dramatically increase laser targeted traffic from search engines to your blog http://extreme-seo-traffic.com they claim they managed to get close to 4000 visitors/day using their services you could also get lot more targeted traffic from search engines as you have now. I used their services and got significantly more visitors to my website. Hope this helps :) They offer best services to increase website traffic at this website http://extreme-seo-traffic.com
    To your success your friend
    Linda

    উত্তরমুছুন
  2. After getting more than 10000 visitors/day to my website I thought your fun.fajlami.com website also need unstoppable flow of traffic...

    Use this BRAND NEW software and get all the traffic for your website you will ever need ...

    = = > > http://massive-auto-traffic.com


    In testing phase it generated 867,981 visitors and $540,340.

    Then another $86,299.13 in 90 days to be exact. That's $958.88 a
    day!!

    And all it took was 10 minutes to set up and run.

    But how does it work??

    You just configure the system, click the mouse button a few
    times, activate the software, copy and paste a few links and
    you're done!!

    Click the link BELOW as you're about to witness a software that
    could be a MAJOR turning point to your success.

    = = > > http://massive-auto-traffic.com

    Best regards
    Your friend
    Sophia

    উত্তরমুছুন

 
Top