by নউশীন শিকদার
এক. -
কি রে অস্ত,আজ শিপলুর বাসায় টি - পার্টি তে আসবিনা? - না রে রনি,একটু কাজ আছে। - তোর কি কাজ,সব বুঝি আমরা! আরেহ, একদিন তর্জমার সাথে দেখা না করলে কি হইব এমন? - আরেহ শালা,এক সাপ্তাহ ধইরা তর্জমা রাগ কইরা বাড়িতে বইসা আছে,আমি ঠিকমতো চলিনা,সিগারেট টানি,ফাষ্টফুড আর তেলে ভাজা জিনিস গিলি সারাদিন, পড়া রাইখা দিনভর আড্ডা দিয়ে বেড়াই এইসব হাবিজাবি অভিযোগ নিয়া! আজ এতো রিকোয়েস্টের পর দেখা করবে বলসে। তোরা যা.... এমনিতেও ভালোই জানস তোগো ডিসকো টাইপ পার্টি, যেখানে ড্রিংকস এর ছড়াছড়ি, সেখানে আমি কুনুদিনই যামুনা! - আহারে! তর্জমা যেই হারে সিগারেট কে হেইট করে,ওর সাথে তোর বিয়ার পর তো মনে হয় তোর টুকটাক সিগারেটের অভ্যাসও , ও গেটআউট কইরা দিব এক্কেবারে! - দরকার হইলে এই টুকটাক অভ্যাস বিয়ার আগেই বাদ দিমু তবু ওরে হারামুনা!
দুই.
রমনা পার্ক,জারুল তলা। অস্ত ঘড়ি দেখল, সকাল ১০:১২। পাক্কা সাত মিনিট ধরে তর্জমার বকা হজম করছে ও! এখনও বলেই চলেছে তর্জমা....
- তোমার সাথে একটু রাগারাগি করে যোগাযোগ অফ রাখসি,তাই বলে তুমি আবার সিগারেট খাওয়া শুরু করস? - কই নাহ তো..!কি কও এগুলি! - দেখি এদিকে আসো.. - তর্জমা তুমি এতো গা ঘেঁইষা দাড়াইলা কেন? জড়ায় ধরবা নাকি! ওহ! আজ সূর্য কোন দিক উঠসে! বাট বোঝোতো পাবলিক প্লেস,সো......ব্যাপারটা মাথায় রাইখো! - উফফ!! কয় লাইইন বেশীই বুঝো তুমি! তোমার প্যান্টের পকেট হাত দেবার জন্যইই এত কাছ ঘেঁসে দাড়াইসি, এখনই সব সত্য বের হয়া যাবে। - আরে না না ... থাক। পকেটে হাত দিয়া আমার প্রিয় লাইটারটারে আর খোঁজার কাম নাই,আমিই স্বীকার করতেসি টুকটাক সিগারেট খাইসিলাম এই কয়দিনে। - আমার অনুমান সত্য হবে জানতাম! সো.. ডিসিশন ইজ ফাইনাল, এখন আমি তোমার সাথে ব্রেকাপ করে যাবোগা। - কই??? - আরেহ কই আবার ,বাড়িতে! যতদিন পর্যন্ত তুমি ঠিক না হবা,আমি নাই তোমার জিন্দেগীতে! - আচ্ছা যাও, আজকে থেকে যেমনে বলবা সেমনেই চলব,আর তোমাকে জ্বালাবনা। - আর সিগারেট খাবানাতো? - এই তোমার কানে ধরলাম আর নাহ.. - অস্ত তুমি আবারো ফাইযলামি শুরু করলা! এবার কিন্তু তোমাকে অস্ত্র বলে ডাকা শুরু করব! - তাইলে আমিও কিন্তু তোমারে তরমুজ বলা শুরু করব! - হইসে,এবার অফ যাও! - এবার আমি সিরিয়াস, সত্যি বলছি, যত কষ্টই হোক সিগারেট খামুনা আর আমার প্রিয় লাইটারটারে বুড়িগঙ্গায় ফালায়া দিয়া আসব। প্রমিজ! - হুমমম। দেখবনে কি কর। আর এখন যে মিথ্যা বললা প্রথমে, সেই ভুলের মাশুল হিসাবে আমাকে কি দিবা? - কি চাও? এখনি কও... -আমাদের প্রিয় রমনায় আবার আসব,যেদিন সিগারেট খাওয়া একদম ছাড়বা। এখন চলো শাহবাগে... - আচ্ছা.. যো হুকুম, আমার তর্জমা! বাট,শাহবাগ কেন?? - কেন আবার! আমাকে এত্তোগুলা ফুল কিনে উপহার দিবা.. এটাই তোমার শাস্তি!
তিন.
অস্ত মুগ্ধ চোখে তাকিয়ে আছে সবুজ সালোয়ার কামিজে বালিকা সুলভ উচ্ছ্বল - প্রানবন্ততায় ভরপুর তর্জমার দিকে, যে সবসময় অস্ত কে শাসন আর ভালোবাসার আঁচলে জড়িয়ে রেখে চলেছে, ভালো একটা জীবন উপহার দিতে । তর্জমার হাত ধরে রমনার "অস্তাচল" গেইট দিয়ে বের শাহবাগের দিক হাঁটতে হাঁটতে অস্ত ভাবছে ... - যেই হাতে তর্জমা কে আজ ফুল উপহার দিব সেই হাতে সিগারেটের স্পর্শ ও লাগতে দেবনা আর কোনদিন,এটা নিজের কাছেই আমার কঠিনতম ওয়াদা রইল।।
লেখাঃ নওশীন শিকদার উৎসর্গঃ সেইসব ভাইয়াদের, যারা নিজের ভালোবাসার মানুষটির জন্য সিগারেট খাবার অভ্যেস বাদ দিতে নিজের কাছেই ওয়াদাবদ্ধ,আর সেইসব আপুদের যারা নিজের ভালোবাসার মানুষকে সুন্দর একটা জীবন উপহার দিতে বদ্ধপরিকর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন