[caption id="attachment_364" align="alignleft" width="300"]
ভালবাসা[/caption]আমার এক ভাইয়া, মডেল, দেখতে চরম, পার্সোনালিটী ও সেইরকম। সে প্রেম করেই বিয়ে করে প্রায় ৪ বছর হয়ে গেলো। আজ কারেন্ট নাই, ওদের বাসায় গেছি ফোন চার্জ করতে। ভাইয়া অফিসে, তো ভাবি আর বাবুর সাথে ছিলাম। কথায় কথায় ভাবিকে জিগেস করলাম ভাইয়া কেমন, তার ভালবাসা ঠিক আছে কিনা। ভাবি জানাইলো ভাইয়া যাই করুক, কেন্দ্রে ঠিক। আর ভাবিকে যখন প্রশ্ন করলাম ভাইয়া কে পাইলেন বা নিজের করলেন,তার ভালবাসা পাইলেন কিভাবে বা আটকে রাখছেন, ভাবি উত্তর দিলেন "মেবি আমি এতটা ডিসার্ভ করি না , আমি সুধু তোর ভাইয়ার উপর সৎ ছিলাম। অনেক মেয়েই ওর পেছনে ঘোরে, এখন ও, তবু আমার মধ্য যদি এমন কিছু থাকে যা আমাকে ওকে ধরে রাখতে দিছে , তা হলো আমি কারো সাথে গায়ে পরে কথা বলতে যাই নি , আর কারো গায়ে পরে কথা বলতে আসাকে পাত্তা দেই নি। "
শেষে জিগেস করলাম ভাইয়া সৎ কিনা আর উনি সুখি কিনা। উত্তরে লাজুক হেসে জানালেন ভাইয়া যেটা ফলো করে সেটা এরকম, কোন মেয়ের দিকে অন্য নজরে না তাকানো, আর একান্ত বাধ্য বা ভদ্রতার খাতিরে না হলে কথা না বলা। সো বোঝা যায়, একটা সুখি কাপলের প্রধান সর্ত হলো সততা।
অন্যদিকে ওই কাজিনের বড় ভাইয়ের সামনের মাসে বিয়ে। তার রিলেশন এর বয়স প্রায় ১১ বছর !!!! কল্পনা করতে পারেন ?
ভাইয়াকে জিগেস করলে উত্তর দেন এভাবে।
" একটা সম্পর্ক কে ঠিক বা হেলদি রাখতে দুটা নিওম ফলো করলেই চলে। "
১। দিনের শুরু আর শেষ টা ভালবাসা র মানুষের সাথে কাটানো। এরপর বা আগে আর কারো সাথে কথা না বলা, সেটা পরিবারের কেউ বা কাছের কোন বন্ধু ই হোক না কেনো।
২। ভালোবাসার মানুষ সাথে থাকলে আপনি যা করবেন না, তা তিনি না থাকলেও করবেন না।
এ দুটা ব্যাপার যে মেনে চলছেন সত্যি করে তা তাকে জানান, আপনার প্রতি তার ভালবাসা , সততা, বিশ্বাস কমবে না, বরং দিনে দিনে আপনাদের একসাথে কাটানো সময় গুলো আরো সুন্দর হয়ে উঠবে।
শুদ্ধ ভালবাসা র জয় হোক, জগতের সকল কিছু সুখি হোক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন