[caption id="attachment_389" align="alignleft" width="400"]লুঙ্গি লুঙ্গি[/caption]

আমরা তখন মতিঝিল টিএন্ডটি কলোনিতে থাকি। এসএসসি পরীক্ষার পর অফুরন্ত অবসর। পড়াশুনা নাই। স্কুলের নিয়মের বেড়া নাই। সারাদিন আড্ডা, খেলা নিয়া থাকতাম। আরেকটা জিনিস শিখতে শুরু করেছি তখন, মেয়েদের সাথে ফিল্ডিং মারা। মাঞ্জা মেরে দলবেধে ঘুরতাম আর বিল্ডিংয়ের বারান্দায় দাড়ানো মেয়েদের সাথে টাংকি মারতাম।

ঐ সময় অন্যের লুঙ্গি টান দিয়ে খুলে ফেলার একটা ফাইজলামির চল ছিল। সাধারণত ফিল্ডিং মারার সময় কেউ লুঙ্গি পরে আসত না। কিন্ত একদিন বিকালে কামরুল আমাদের সাথে লুঙ্গি পরে ঘুরছিল। হঠাৎ আকবর লুঙ্গি ধরে টান। আর ঝপ করে লুঙ্গির গিঁট খুলে পায়ের কাছে। সে এক অবস্থা! প্রকাশ্য দিবালোকে চারিদিকে মানুষ বিশেষ করে মেয়েরা বারান্দায় দাড়িঁয়ে এর মধ্যে কামরুল লুঙ্গিহীন অবস্থায়। কিন্তু ও লুঙ্গি না পরেই আকবরকে ঐ অবস্থায় ধরতে যেতে চায়। আকবর দৌড়। আমরা সবাই নিচ থেকে লুঙ্গি পরায় দিচ্ছি। কামুরল বলে, ছাইড়া দে আমারে আই শ্যাল ওপেন হিজ লুঙ্গি।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top