সোনাক্ষি অভিনীত বেশিরভাগ ছবিই ব্যবসা সফল। এ কারণেই বলিউডের বড় বড় পরিচালককরা এখন সোনাক্ষিকে নিয়ে ছবি তৈরি করতে আগ্রহী। বর্তমানে তার অভিনীত ‘হলিডে -এ সোলজার ইজ নেভার অফ ডিউটি’ ছবিটি মুক্তির প্রতিক্ষায় রয়েছে।এখানে তিনি অভিনয় করেছেন অক্ষয় কুমারের বিপরীতে। ছবিতে বেশ খোলামেলা হয়ে হাজির হচ্ছেন তিনি। এদিকে ক্যারিয়ারের শুরুতে সোনাক্ষি ঘোষণা দিয়েছিলেন বেশি খোলামেলা হয়ে অভিনয় করবেন না। কিন্তু বলিউডের মতো বড় জায়গায় এরকম ঘোষণায় অটল থাকাটা বেশ কষ্টসাধ্য। আর এ কারণেই এরই মধ্যে নিজের সিদ্ধান্ত বদলেছেন সোনাক্ষি। খোলামেলা পোশাকে অভিনয় শুরু করেছেন তিনি। ‘হলিডে -এ সোলজার ইজ নেভার অফ ডিউটি’ ছবিতে খোলামেলা সোনাক্ষিকেই আবিষ্কার করা যাবে।অন্যদিকে বর্তমানে ‘তেভার’ ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী। এই ছবিটি পরিচালনা করছেন অমিত শর্মা। এখানে অর্জুন কাপুরের বিপরীতে দেখা যাবে সোনাক্ষিকে।এ ছবিতে আরও বেশি খোলামেলা হয়ে দর্শকদের সামনে হাজির হবেন তিনি। এদিকে এ ছবির জন্য ওজন কমিয়েছেন সোনাক্ষি। কথা ছিল ছবিটিতে বিকিনি পরেও ক্যামেরাবন্দি হবেন তিনি। কিন্তু এই পোশাকের জন্য এখনও নিজের শরীরের ওজন সঠিক নয় বলে জানিয়েছেন সোনাক্ষি। তবে ওজন আরও কমিয়ে খুব শিগগিরই বিকিনি পরে কাজ করবেন বলেও সিদ্ধান্ত নিয়েছেন সোনাক্ষি।
 
Top