এর আগে পরিচালক বিইউ শুভ’র অপূর্ব ও শখকে জুটিবদ্ধ করে ‘চেনা চেনা লাগে’ নামের একটি খণ্ড নাটক নির্মাণ করেছিলেন। তাদেরকে জুটিবদ্ধ করে আরেকটি নাটক নির্মাণ করেছেন একই পরিচালক। নাটকের নাম ‘ভ্যারিয়েশন’।দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে নানান ঝামেলা থাকার পরও ভালোবাসার কারণেই সংসার টিকে থাকে-এই বিষয়টিই ‘ভ্যারিয়েশন’ নাটকের মূল বিষয়বস্তু। এরইমধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।আবারো শখের সঙ্গে কাজ করা প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘শখ আগের চেয়ে অভিনয়ে অনেক ভালো করেছেন। নতুন নাটকে আমরা অভিনয় বেশ উপভোগ করার চেষ্টা করেছি।’আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে। এদিকে গত মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় শখ পরেরদিন বুধবার সাখাওয়াত হোসেন মানিকের একটি নাটকের শুটিং করতে পারেননি। পরিচালক শখের সঙ্গে যোগাযোগ করলে শখ এজন্য পরিচালকের কাছে গভীরভাবে দুঃখ প্রকাশ করেন।
 
Top