জনপ্রিয় সঙ্গীতশিল্পী আখি আলমগীর খুব শীগ্রই দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন তার চার নাম্বার বিজ্ঞাপন নিয়ে। কল্লোলের নিদের্শনায় নোভা এলইডি টিভি বিজ্ঞাপনের মডেল হওয়ার পাশাপাশি এতে নাজির মাহমুদের সুরে একই বিজ্ঞাপনের জিঙ্গেলেও কন্ঠ দিয়েছেন তিনি। এরইমধ্যে ঢাকার উত্তরাসহ কয়েকটি লোকেশনে বিজ্ঞাপনচিত্রটির শুটিং হয়েছে। এ বিষয়ে তিনি বলেন,'বিজ্ঞাপনে কাজ করতে ভালোই লাগে। এবারের কাজটিও ভাল,আশা করছি দর্শকদেরও ভালো লাগবে বিজ্ঞাপনটি।' উল্লেখ্য,এর আগে তিনি 'রেইনড্রপ বিউটি পার্লার','এএমপিএম টুথপেস্ট' ও 'তিব্বত কদুর তেল'-এর বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন।