আঁচলের সামনে এখন নিজেকে প্রমাণের অপেক্ষা। চার ছবি মুক্তির অপেক্ষায় আছেন। এরপরই আঁচলের দাপট আগামীতে কেমন হবে তা বুঝা যাবে।ছবি চারটি হলো সাফিউদ্দিন সাফির পরিচালনায় ‘ফাঁদ-দ্য ট্র্যাপ’ মনিরুল ইসলাম সোহেলের পরিচালনায় ‘স্বপ্ন যে তুই’, নাবিল আশরাফের পরিচালনায় ‘ভালোবাসার রংধনু’ এবং আশিকের পরিচালনায় ‘কিস্তিমাত’। ইতিমধ্যে চারটি ছবির শুটিং শেষ করেছেন আঁচল। ‘ফাঁদ- দ্য ট্র্যাপ’ এরই মধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে। ছবিটি দু-একবার প্রেক্ষাগৃহে আসার প্রস্তুতি নিয়েও পিছিয়ে গেছে বলে জানা যায়। আসছে সপ্তাহে ছবিটি প্রেক্ষাগৃহে আসবে বলে ধারণা করা হচ্ছে। ‘স্বপ্ন যে তুই’ ছবিটি ঈদ পরবর্তী প্রেক্ষাগৃহে আনার সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন পরিচালক। ‘ভালোবাসার রংধনু’ সামান্য কিছু পোস্ট প্রোডাকশন শেষ করেই প্রেক্ষাগৃহে আসবে । ‘কিস্তিমাত’ আঁচলের চ্যালেঞ্জিং ছবির একটি।ছবিটি নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৌতুহল উঠেছে। বর্তমানে পোস্ট প্রোডাকশন কাজ চলছে ছবিটির। আঁচল বললেন, আমার এই অপেক্ষায় থাকা প্রতিটি ছবি নিয়েই বাড়তি ভাবনা রয়েছে। কারণ, এই ছবিগুলোর একটি থেকে অন্যটি ভিন্ন। ‘ফাঁদ-দ্য ট্র্যাপ’ সম্পূর্ণ মালয়েশিয়ায় চিত্রায়িত একটি ছবি। ‘ভালোবাসার রংধনু’ ত্রিভুজ প্রেমনির্ভর একটি ছবি। ‘স্বপ্ন যে তুই’ বন্ধুত্বের মধ্য দিয়ে পুরো মাস্তি একটি ছবি। ‘কিস্তিমাত’ অ্যাকশন ঘরানার একটি ছবি। সব ক’টিতেই আমার চরিত্রে ভিন্নতা আছে। ঠিক এমনি চরিত্রের ভিন্নতায় আরও নতুন দুই ছবিতে অভিনয় করছেন আঁচল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন