গত ২৫শে মে সেন্সর পেয়েছে সানিয়াত হোসেন পরিচালিত 'অল্প অল্প প্রেমের গল্প' ছবিটি। সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটির প্রশংসা করেন এবং ছবিটিকে আনকাট সেন্সর দেয়। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শখ ও নিলয়। এই প্রথম এই জুটিকে একসাথে দেখা যাবে বড় পর্দায়। ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আন্না, শহিদুল আলম সাচ্চু, শম্পা রেজা, কাবিলা সহ আরো অনেক। ২০১২ সালে ছবিটির ছবিটির নির্মাণ কাজ শুরু হয়, এবং ২০১৩ সালে ছবিটি মুক্তি পাবার কথা ছিলও। কিন্তু ছবির প্রযোজনা প্রতিষ্ঠান সুগার প্রোডাকশন জানায় ছবিটির কাজ অনেক আগেই শেষ হলেও রাজনৈতিক অস্থিরতার কারণে তখন ছবিটি মুক্তি দেয়া সম্ভব হয়নি। তাই এই বছর ছবিটি মুক্তি দেয়া হচ্ছে। সব কিছু ঠিক থাকলে আগামী আগস্ট মাসে ছবিটি সিনেমা হলে দেখতে পাবেন দর্শকরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন