পুরোনো খবর ছিল ক্যাটরিনা কইফ আর সালমান খান ফের জুটি বাঁধছেন ছবিতে। তবে নতুন খবর অনুযায়ী শুধু ছবিতেই নয়, রিয়েল লাইফেও ফের ডেটিংয়ে ব্যস্ত সলমন-ক্যাট! জানা গেছে, উইকএন্ডের ছুটিতে বিটাউনের সেলেবরা যেখানে উড়ে যান বিদেশে সেখানে সলমন। কিন্তু গার্লফ্রেন্ডকে নিয়ে পৌঁছে গিয়েছেন মুম্বইয়ের পাভেল অঞ্চলের ফার্ম হাউজেই৷ আরো জানা গেছে, সলমনের এই ফার্ম হাউজ যাত্রা নতুন নয়। যখনই সময় পান তখনই ফার্মহাউজে উপস্থিত হন সলমন। কিছুদিন আগে তিনি সঙ্গীতা বিজলানিকে নিয়েও পৌঁছে ছিলেন পাভেলে। আর এবার ক্যাটরিনা হলেন সালমানের সঙ্গী। ক্যাট নাকি বেশ অফ মুডে রয়েছেন সলমনের সঙ্গে এই ফার্মহাউজ ট্রিপে। অন্যদিকে খান সাহেব নাকি কাজ ছাড়া দেশের বাইরে যেতেই চান না। তিনি সুযোগ পেলেই চলে আসেন এই খামারবাড়িতে। খামার বাড়িতেই নিজের মতো করে সময় কাটান সলমন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন