মূলত বড় পর্দার নায়িকা হওয়ার বাসনা নিয়েই মেহজাবীন মিডিয়া জগতে পদার্পণ করেছিলেন। আর তারই ধারাবাহিকতায় বছর দুয়েক আগে স্বপন আহমেদের 'পরবাসিনী' ছবিতে অভিনয়ের সুযোগ পান তিনি। চলতি বছর ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মাস কয়েক আগে মেহজাবীন আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এ ছবির শিরোনাম 'ডুবোশহর।' ছবিটি পরিচালনা করছেন মোস্তফা সরয়ার ফারুকী। কয়েক মাস আগেই এর শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নির্মাতা বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকায় শুটিংয়ের তারিখ পিছিয়ে দেয়া হয়েছে। জানা গেছে, সেপ্টেম্বরের দিকে এ ছবির শুটিং শুরু হবে। আর তাইতো এখন ধারাবাহিক নাটকে অভিনয় করবেন না জনপ্রিয় মডেল-অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বর্তমানে তিনি নাটক-টেলিছবি ও বিজ্ঞাপন নিয়েই ব্যস্ত থাকতে চান। মেহজাবীন জানালেন, ধারাবাহিক নাটক একটি দীর্ঘ প্রক্রিয়া। শতাধিক পর্বের ধারাবাহিকগুলোতে অভিনয় করতে গেলে খ- নাটক ও বিজ্ঞাপনের সিডিউল দেয়া কঠিন হয়ে যায়। এ ছাড়া একই চরিত্রে দীর্ঘদিন অভিনয় করাটাও অস্বস্তিকর লাগে।' সর্বশেষ মেহজাবীন আদনান আল রাজীবের নির্দেশনায় 'গ্ল্যাক্সোজ-ডি'র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। পাশাপাশি কিছুদিন আগে অমিতাভ রেজার নির্দেশনায় 'লাক্স চ্যানেল আই'র প্রমোশনাল বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন