বেশ কয়েকবছর পর নতুন একটি প্রতিষ্ঠানের ‘ব্র্যান্ড এ্যাম্বাসেডর’ হলেন তিনি।মডার্ণ ফ্যাশন হাউজ ‘আমব্রেলা’র ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন তিনি। গত শুক্রবার রাত থেকে তিনি ‘আমব্রেলা’র হয়ে কাজ করছেন।রাজধানীর বনানী’র ডি ব্লকের ১৫ নং রোডের ৬১ নম্বর বাড়িতে অবস্থিত এই মডার্ণ ফ্যাশন হাউজটির যাত্রা শুরু হয় শুক্রবার রাতেই। সেখানে আগত অতিথিদের সঙ্গে ফ্যাশন দুনিয়ার নতুন এক জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয় সবাইকে।সেইসঙ্গে নোবেলের সঙ্গে সবাই পরিচিত হন। নোবেলকে স্বাগত জানাতে সেদিন উপস্থিত হয়েছিল আরেক জনপ্রিয় মডেল তারকা সাদিয়া ইসলাম মৌ,এদিকে নোবেল বিগত প্রায় চার বছর যাবত সেলফোন কোম্পানী এয়ারটেল’র ‘কর্পোরেট এ্যান্ড এসএমই সেলস’র হেড হিসেবে কর্মরত আছেন।সর্বশেষ তিনি রায়হান খানের পরিচালনায় ‘ফেস’ ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। এটি খুব শিগগরিই এসএ টিভিতে প্রচারে আসবে।নোবেল সর্বপ্রথম বিজ্ঞাপনে মডেল হন কোমল পানীয় ‘স্প্রাইট’ এর বিজ্ঞাপনে। তবে দর্শকের সামনে তার অভিষেক ঘটে আফজাল হোসেন পরিচালিত ‘এইচআরসি’ চা’র বিজ্ঞাপনে মডেলিং-এর মাধ্যমে।প্রথম বিজ্ঞাপনেই নোবেল দর্শকের দৃষ্টি কাড়তে সক্ষম হন।চট্টগ্রামের ছেলে নোবেলেকে প্রথম অভিনয় করতে দেখা যায় প্রয়াত পরিচালক আতিকুল হক চৌধুরীর ‘প্রাচীর পেরিয়ে’ নাটকে।