ছোটপর্দায় জুটি হিসেবে এখন পর্যন্ত মাত্র দুটি নাটকে কাজ করেছেন জনপ্রিয় নাট্যাভিনেতা অপূর্ব ও মডেল কাম অভিনেত্রী লাক্স সুপারষ্টার মেহ্জাবীন চৌধুরী।অপূর্ব’র সঙ্গে এখন পর্যন্ত অনেকেই জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন। যেমন তারিন,অপি করিম, রিচি সোলায়মান, ঈশিতা, সুমাইয়া শিমু, নাদিয়া, কুসুম শিকদার প্রমুখ। নতুনদের মধ্যে বলতে গেলে বলা যায় সারিকা, শখ, মেহ্জাবীনসহ আরো বেশ ক’জনের কথা। এদেরমধ্যে সবচেয়ে কম কাজ হয়েছেন লাক্স সুপারষ্টার মেহ্জাবীনের সঙ্গে। অপূর্ব বললেন ,‘প্রায় বছর দেড়েক আগে মেহ্জাবীনের সঙ্গে নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছিলাম। নতুন নাটকে অভিনয় করতে এসে যে বিষয়টি আমার চোখে পড়েছে তা হলো অভিনয়ে দারুন ম্যাচুরিটি এসেছে মেহ্জাবীনের। জবাবে মেহ্জাবীন বলেন ,‘ অপূর্ব ভাইয়ার অভিনয় এতো ন্যাচারাল , উফ ভাবাই যায়না। তারসঙ্গে কন্টিনিউ অভিনয় করা একটু কঠিনই বৈকি। তবে সেকে- নাটকে চেষ্টা করেছি আগের চেয়ে ভালো করার। আশাকরি দর্শকের ভালোলাগবে। ’ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত অপূর্ব ও মেহ্জাবীন বি ইউ শুভর পরিচালনায় দ্বিতীয়বারের মতো নাটকে জুটিবদ্ধ হলেন। নাটকের নাম ‘বাইকম্যান’। এদিকে সুপারষ্টার শব্দটির সঙ্গে মেহ্জাবীনের যেন কেমন এক সখ্যতা গড়ে উঠেছে। বিশেষ করে লাক্সেও বিজ্ঞাপনটি প্রচার পর থেকে সুপারষ্টার কিংবা স্টারিজম শব্দটি খুব বেশি মানানসই হয়ে যাচ্ছে মেহ্জাবীনের ক্ষেত্রে। কিন্তু সুপারষ্টার হয়েও মেহ্জাবীনের চলাফেরা যেন একজন সাধারণ মানুষের মতোই। নাট্যাঙ্গনে কিংবা চলচ্চিত্রাঙ্গনে ‘ইয়াং ক্রেজ’ বলে একটি কথা প্রচলিত আছে। এই ‘ক্রেজটা’ খুব বেশিদিন থাকেনা। তবে যারা ধরে রাখতে জানেন বা পারেন তারাই শিল্পী হিসেবে দর্শকের কাছে মূল্যায়িত হন ঠিক তেমনি মূল্যায়িত হন প্রযোজক পরিচালকদের কাছে। মেহ্জাবীন চৌধুরী ২০০৯ সালের লাক্স চ্যানেল আই সুপারষ্টার তারকা। দিন যতো যাচ্ছে একজন মেহ্জাবীন যেন হয়ে উঠছেন অভিনয়ে কিংবা মডেলিং-এ ভীষণ পারদর্শী। ২০১৩ সালে ‘লাক্স’র বিজ্ঞাপনে মডেল হবার পর যেন মেহ্জাবীন একটু বেশিই আলোচনায় চলে আসেন। সহকর্মীদের ঈর্ষাও চোখে পড়ে যান তিনি। বেড়ে যায় তার ব্যস্ততা বিশেষ করে নাটকে যেন একটু বেশিই ব্যস্ত হয়ে পড়েন মেহ্জাবীন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top