'ভালোবাসা জিন্দাবাদ' ছবির মাধ্যমে বড় পর্দায় তার যাত্রা শুরু। চলচ্চিত্রের কারণে ছোটপর্দার অনেক অফারই ফিরিয়ে দিয়েছেন ঢাকাই ছবির নতুন মুখ আইরিন। তবে আসছে ঈদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন  তিনি। আইরিনের কথায়, 'ঈদের বিশেষ কিছু কাজ করতে আমারও ইচ্ছে হয়। কিন্তু চলচ্চিত্রের ক্যারিয়ারের কথা ভেবে পিছ-পা হই।' তার আপকামিং দুটি ছবির প্রসঙ্গে আইরিন বললেন, ' বর্তমানে ছবির ডাবিংয়ের কাজ করছি। আশা করছি খুব শিগ্রই শেষ হয়ে যাবে। নতুন ছবিতে নিজেকে পুরোপুরি মেলে ধরতে পেরেছি। আশা করছি ছবি দুটি দর্শকদের ভালো লাগবে। আমার সব স্বপ্ন এখন বড় পর্দাকে ঘিরেই।' আইরিন বর্তমানে দুটি টিভিসির কাজ শেষ করেছেন। আর এর শুটিংয়ের কাজে কলকাতায় গিয়েছিলেন তিনি। তার আপকামিং ছবির ভেতরে সাইফ চন্দনের 'মেয়েটি আবোল তাবোল ছেলেটি পাগল পাগল' মুক্তির আগে থেকেই মিডিয়াতে বেশ সাড়া ফেলেছে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top