বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় মুখ স্পর্শিয়া। মূলত মডেল হিসেবে মিডিয়াতে কাজ শুরু করেন। তবে বর্তমানে স্পর্শিয়া নাটক ও মডেলিং দুই মাধ্যমেই সমান তালে কাজ করে চলেছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি 'শাহজাদী মেহেদী'র একটি বিজ্ঞাপন কাজ করেছেন। গত বৃহস্পতিবার উত্তরার একটি শুটিং হাউজে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। বিজ্ঞাপনটি প্রসঙ্গে স্পর্শিয়া বললেন, ' বেশ সময় নিয়ে নির্মাতা কাজটি করেছেন। আশা করি দর্শকদের ভালো লাগবে এটি।' নতুন এই বিজ্ঞাপনে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেছেন চন্দন চৌধুরী এবং এর জিঙ্গেল করেছেন ফোয়াদ নাসের বাবু। এর আগে স্পর্শিয়া এয়ারটেল, প্যারাস্যুট, প্রাণ চাটনিসহ আরো বেশ কিছু বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন। বতর্মানে তার অভিনীত তিনটি ধারাবাহিক নাটক তিনটি ভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। চ্যানেল আইতে প্রচার হচ্ছে মাহফুজ আহমেদের নির্দেশনায় 'আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে', বিটিভিতে জর্জিশ বাশার ও গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত 'উজান গাঙ্গের নাইয়্যা' ও এনটিভিতে সাফায়েত মনসুর রানার 'ইচ্ছে ঘুড়ি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন