বিদ্যা সিনহা মিম টিভি নাটক, চলচ্চিত্র ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন।লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন জগতে যাত্রা শুরু করেন। তবে ইদানীং চলচ্চিত্রেই বেশি মনোযোগী বর্তমান প্রজন্মের জনপ্রিয় এ তারকা অভিনেত্রী। ৬ জুন শুক্রবার বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মিম অভিনীত নতুন ছবি ‘তারকাঁটা’। জাত মাধ্যমে বড় পর্দায় নতুন করে একটা ইউটার্ন পেয়েছেন মিম,ছবিটির বিশেষত্ব নিয়ে মিম বললেন, ছবিটির মাধ্যমে বড় পর্দায় আমাকে নতুনভাবে দেখার সুযোগ পাবেন আমার ভক্তেরা। আরিফিন শুভকেও নতুনভাবে সবাই দেখতে পাবেন। এ ছাড়া মৌসুমী আপুর মতো গুণী অভিনয়শিল্পী কাজ করেছেন এই ছবিতে। নির্মাতা মোস্তফা কামাল রাজ ছবিটির বাণিজ্যিক সাফল্যের দিকে অনেক বেশি নজর দিয়েছেন। আমার মনে হয়, সবকিছু মিলে একটি ভালো ছবি নির্মিত হয়েছে। আমার বিশ্বাস, দর্শকেরা ছবিটিতে নতুনত্ব খুঁজে পাবেন।এদিকে ১১ জুন থেকে মিম-ইমন জুটির ‘পদ্ম পাতার জল’ ছবির শুটিং শুরু হতে যাচ্ছে। এছাড়া ‘মরীচিকা’ নামের নতুন একটি ছবিতে অভিনয়ের ব্যাপারে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। সামনের জুলাই মাসে আরেকটি নতুন ছবির শুটিং শুরু করার সম্ভাবনা রয়েছে।আর তাই ছোট পর্দায় মিম নেই.জানতে চাইলে বললেন,অনেক দিন আগে থেকেই টিভি নাটকের কাজ কমিয়ে দিয়েছি। সম্প্রতি তা আরও কমিয়েছি। এখন শুধুই চলচ্চিত্র নিয়ে ভাবছি। কিন্তু অনেক অনুরোধে এবারের ঈদের দুটি নাটকে অভিনয় করতে হচ্ছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন