সম্প্রতি নকিয়া লুমিয়ার ব্র্যান্ড আম্ব্যাসেডর হয়েছেন।এছাড়া   বেশ খোলামেলা পোশাক আর নানান তর্ক-বিতর্কের কারণে ফেসবুকে নায়লা নাইম একটি জনপ্রিয় নাম। একের পর এক খোলামেলা ফটোশুটের মাধ্যমে ফেসবুকে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছেন নায়লা নাইম। তার ‘রান আউট’ সিনেমার আইটেম গানের সাথে নাচার দিন ফেসবুক ভক্তদের সাথে দেখা করার সুযোগ নিয়ে হয়ে গেলো একটি প্রতিযোগীতাও। প্রচুর ভক্ত অংশও নিয়েছেন আবেদনময়ী এই তারকাকে সামনা সামনি দেখার জন্য। সৌভাগ্যবান বিজয়ীরা তেজগাওতে অবস্থিত কোক স্টুডিওতে সরাসরি দেখার সুযোগ পেয়েছেন নায়লা নাইমের আইটেম গানের শুটিং।এর আগে তন্ময় তান সেন পরিচালিত রান আউট সিনেমার জন্য ফটোশুটও করেছেন তিনি। আইটেম গানটি প্রসঙ্গে নায়লা নাইম ফেসবুকে লিখেছেন ‘প্রথমবারের মত “রান আউট” মুভির মাধ্যমে চলচিত্রে আমার প্রথম পারফরমেন্স দেখতে পারবেন, সবাই। আশা রাখি, আপনারা সবাই মুভিটি দেখবেন এবং আমার পারফরমেন্স আপনাদের সবার কাছে ভালো লাগবে। মুভিটি প্রযোজনা করছেন সাদাত মাহমুদ তানভীর এবং পরিচালনা করছেন তন্ময় তানসেন এবং কোরিওগ্রাফি করছেন আসাদ খান। শীঘ্রই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top