লাক্স তারকা মেহজাবিন তার অভিনয় ও মডেলিংয়ের মধ্যে দিয়ে দর্শকদের কাছে একজন প্রিয় মুখ হিসেবে পরিণত হয়েছেন। আর এই তারকার অভিনীত উল্লেখ্যযোগ্য নাটকগুলো 'তুমি থাকো সিন্ধুপারে', 'অপেক্ষার ফটোগ্রাফি', 'ওধরা', 'আনলিমেটেড হাসো', 'মনের মতো মন', 'তুলা রাশির ছেলে'সহ ইত্যাদি। পরিবারের সাথেই শৈশব-কৈশোরসহ জীবনের ১৬টি বসন্ত দুবাইয়ে কাটিয়েছেন এই লাক্স তারকা। তাই তার সব স্মৃতিই দুবাইকেন্দ্রিক। মেহজাবিনের পরিবার ২০০৯ সালের দিকে বাংলাদেশে স্থায়ীভাবে চলে আসে। দেশে ফেরার পর তিনি লাক্স চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতায় নাম লেখান এবং বিজয়ী হন। তারপর থেকেই তার মিডিয়াতে পথচলা শুরু। নিয়মিত মডেলিং, নাটক এবং নৃত্যে অংশগ্রহণ করে চলছেন তিনি। পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করছেন তিনি, যদিও এখনও তা আলোর মুখ দেখেনি। তার অভিনীত প্রথম চলচ্চিত্র 'পরবাসিনী'। এই চলচ্চিত্রে এলিয়েন চরিত্র দেখা যাবে মেহজাবিনকে। এলিয়েন চরিত্রে অভিনয় প্রসঙ্গে মেহজাবিন বললেন, 'আসলে বেশ উপভোগ্য ছিল আর কিছুটা চ্যালেঞ্জিংও বলতে হবে। চেষ্টা করেছি চরিত্রটিকে ফুটিয়ে তুলতে। কতটুকু অভিনয় করতে পেরেছি, তা দর্শকরা ছবিটি মুক্তির পর বলতে পারবেন।' তবে চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতে অনীহা প্রকাশ করেন তিনি। অভিনয় না মডেলিং কোন মাধ্যমে কাজ করতে পছন্দ করেন ? জানতে চাইলে মেহজাবিন বললেন, 'মূলত মডেলিং করতেই বেশি ভালো লাগে, কারণ এই মাধ্যমে দর্শকদের কাছে খুব সহজে পৌছানো যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন