এবার টালিগঞ্জের ছবিতে গাইলেন বর্তমান সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী কনা। গেল রোববার দুপুরে ঢাকার মিরপুরের একটি স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়। সেসময় উপস্থিত ছিলেন দ্রোণ আচার্য।  দ্রোণ জানালেন, 'ছবির বেশির ভাগ শুটিং হয়ে গেছে৷ ছবিতে তিনটি গান ব্যবহার করছি। এর মধ্যে রয়েছে রবীন্দ্রসংগীত ও লালনের গান৷ তৃতীয়টি মৌলিক গান। আর এই গানটির জন্যই আমরা কনাকে বেছে নিয়েছি।' 'আত্মজ' ছবির গানের কথাগুলো এমন 'নতুন পথে নতুন পথিক/ নতুন আগন্তুক/ সময় থেকে পালিয়ে বেড়ায়/ এখন অহেতুক।'কলকাতার ছবিতে গানের প্রসঙ্গে কনা বললেন, 'দ্রোণ আচার্যর সঙ্গে আমার প্রথম যোগাযোগ হয় ফেসবুকে। আমার গাওয়া গানগুলো তিনি আগেই শুনেছেন। ফেসবুকেই তিনি আমাকে গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানান। গানটি শ্রোতাদের ভালো লাগবে বলেই আশা করছি।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top