জনপ্রিয় মডেল-অভিনেত্রী মিমের সাথে অভিনয় করছেন না জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ! জানা গেছে, সাফিউদ্দীন সাফির নতুন ছবি 'ড্রিমগার্ল' এ শাকিব খান ও মিমকে চুক্তিবদ্ধ করা হয়েছিল। কিন্তু দিন কয়েক অাগে পরিচালককে নানা অজুহাত দেখিয়ে ছবিটি না করার কথা জানান শাকিব। এদিকে সিনেমা সংশ্লিষ্টদের মুখ থেকে শোনা যাচ্ছে অন্য কথা। গুঞ্জন উঠেছে, মিমের সঙ্গে শাকিব যেন কোনোভাবেই অভিনয় না করেন- সেটাই চাচ্ছিলেন অপু। আর এতেই নাকি শাকিব সরে যেতে চাচ্ছেন। এমনিতেই শাকিব-অপুর ঘনিষ্ঠতা নিয়ে একেক সময় একেক কথা শোনা যায়। এবার 'ড্রিমগার্ল' ছবিতে শাকিবের অভিনয় না করার সীদ্ধান্তে সেই অালোচনায় ভিন্ন মাত্রা যোগ হলো।তবে বিষয়টি নিয়ে সাফিউদ্দীন সাফির সাথে যোগাযোগ করা হলেও এ ব্যাপারে কোনো কথা বলতে রাজী হননি তিনি। অার শেষ পর্যন্ত কী হয় সেটাও দেখা যাবে শাকিবের দেশে ফেরার পর। দেশে এসে তার সাইনিং মানি ফিরিয়ে দেওয়ার কথাও শোনা যাচ্ছে। উল্লেখ্য,শাকিব এখন তার প্রযোজিত সিনেমার শুটিংয়ে দেশের বাইরে আছেন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top