বেশ ভালোই ব্যস্ত সময় কাটছে এ সময়ে অন্যতম জনপ্রিয় টিভি তারকা নুসরাত ফারিয়ার। ক'দিন আগেই চুক্তিবদ্ধ হয়েছেন ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্রে। আর তার রেশ কাটতে না কাটতেই নতুন তিনটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। এর মধ্যে দু'টি বিজ্ঞাপনের কাজ সম্প্রতি শেষ করেছেন তিনি। আর একটির কাজ শুরু করবেন মঙ্গলবার থেকে।শেষ হওয়া বিজ্ঞাপন দুটি নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী ও আদনান আল রাজীব। একটি হচ্ছে সেলফোন কোম্পানি বাংলালিংকের প্রমোশনাল একটি বিজ্ঞাপন এবং অন্যটি বাংলালিংকের থ্রিজি সার্ভিসের। থ্রিজি বিজ্ঞাপনটি এ মাসেই প্রচারে আসবে। আর এর ঠিক পরপরই আসবে অন্য বিজ্ঞাপনটি। এ প্রসঙ্গে ফারিয়া বললেন,'নতুন দুটি বিজ্ঞাপনে কাজ করে খুব ভাল লেগেছে। আশা করি দর্শকেরও ভাল লাগবে।' কথা প্রসঙ্গে ফারিয়া আরো জানালেন মঙ্গলবার থেকে আনজাম মাসুদের নির্দেশনায় এলিট রাঙ্গা মেহেদীর নতুন আরেকটি বিজ্ঞাপনের কাজ শুরু করবেন তিনি। এ বিজ্ঞাপনে একজন মডেল হিসেবে দেখা যাবে তাকে। উল্লেখ্য নুসরাত ফারিয়া রেডিও ফুর্তি তে অনেক দিন থেকেই আরজে হিসেবে কাজ করে আসছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন