একাধিক ধারাবাহিক ও খণ্ডনাটক নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। তবে ধারাবাহিকের চেয়ে খণ্ডনাটকের প্রতিই তিনি বেশি মনোনিবেশ করেছেন।ঈদমুখী নাটকের শুটিং নিয়ে এখন সবচেয়ে বেশি ব্যস্ত এ অভিনেত্রী। এরই মধ্যে ঈদের সাতটি নাটকের কাজ শেষ করেছেন এ অভিনেত্রী। নাটকগুলোতে বিভিন্ন রূপে দেখ যাবে তাঁকে।নাটকগুলো হলো- আরিফ আহনাফের ‘ইয়েস বস’, তানিম পারভেজের ‘চিরকুট’, সাখাওয়াৎ মানিকের দুটি নাটক ‘অপরাহ্ন’ ও ‘ব্ল্যাক কফি’, মাবরুর রশীদের ‘সম্পর্কের গল্প’, রেদওয়ান রনির এক ঘণ্টার একটি ও ছয় পর্বের ধারাবাহিক একটি। এসব নাটকের বাইরে ঈদের আরও প্রায় অর্ধডজন নাটকে কাজ করার কথাবার্তা চলছে উর্মিলার। ব্যাটে-বলে মিলে গেলে সেগুলোও করে ফেলবেন। উর্মিলা বললেন, ধারাবাহিক নাটক সময় সাপেক্ষ ব্যাপার। অন্যদিকে খণ্ডনাটকে এক পর্বেই একটি গল্প রচিত হয়। সে কারণে খণ্ডনাটকই বেশি করতে চাই।চলচ্চিত্রে কাজ করার ইচ্ছে আছে কিনা জানতে চাইলে উর্মিলা বলেন, ইচ্ছে আছে। তবে তার জন্য প্রস্তুতি দরকার। সেই প্রস্তুতিটা চলছে। আমি ছোট পর্দায় বেশি বেশি করে অভিনয়টাকে আরও ভালভাবে রপ্ত করতে চাই। তার পরই চলচ্চিত্র নিয়ে চিন্তাভাবনা করবো।জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top