সম্প্রতি বাংলাদেশ ও ভারতের যৌথ ছবিতে 'তুমি যদি' ও 'কেন' গান দুটির সাফল্যর পেয়েছে তার। তিনিই সঙ্গীত শিল্পী হৃদয় খান, এবার তিনি ক্যারিয়ারের তৃতীয় একক অ্যালবাম নিয়ে ভক্ত শ্রোতাদের সামনে হাজির হতে চলেছেন। আগামী শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বসুন্ধরা শপিংমলে 'ভালো লাগে না' শিরোনামে নতুন এই অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হবে। তৃতীয় একক অ্যালবাম প্রকাশ করা প্রসঙ্গে হৃদয় খান জানালেন, ' প্রথম দুটি একক প্রকাশের পর ভক্ত-শ্রোতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছিলাম। আর তাইতো এই তৃতীয় একক অ্যালবামটি করার সাহস পেয়েছি। তাই এই অ্যালবামটির সমস্ত কৃতিত্ব সেই সব ভক্ত-শ্রোতাদের। আশা করছি অ্যালবামটি গান পাগল শ্রোতাদের ভালো লাগবে।' 'ভালো লাগে না' অ্যালবামটিতে মোট ৯টি গান রয়েছে। গানগুলো হলো- 'ভালো লাগে না', 'তুমি যে কী আমার', 'তোমারে না দেখলে','তাকে ভালোবাসি', 'সে যে কার', 'তুমি হীনা', 'তুমি নাই', 'মুগ্ধতা' এবং 'উম্মাদনা।'  অ্যালবামটির সবগুলো গানের কথা লিখেছেন গুঞ্জন আর রহমান, অলিক ও রবিউল ইসলাম জীবন। এর আগে, সংগীতশিল্পী হৃদয় খানের প্রথম একক অ্যালবাম 'বল না' ২০০৯ সালে এবং দ্বিতীয় একক অ্যালবাম 'ছোঁয়া' প্রকাশিত হয়েছিলো ২০১১ সালে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top