একবার নয়, দুবার নয়, এই নিয়ে টানা তিনবারের মতো, বিশ্বের সেরা যৌন আবেদনময়ী নারী হিসেবে নিজেকে তুলে ধরলেন বলিউড তনয়া কাটরিনা কাইফ। পুরুষদের পত্রিকা বলে খ্যাত - 'এফএইচএম'এর ভারতীয় শাখায় তিনিই শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়েছেন। কাটরিনা কাইফ কী সুন্দরী? এমন প্রশ্নের উত্তরে, নারী-পুরুষ নির্বিশেষে সবাই হাত তুলে একবাক্যে নিশ্চয়ই বলবেন, অবশ্যই! তবে শুধু সৌন্দর্যের বিচারে নয়, এই মুহূর্তে বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম কাটরিনাই। তার ওপর, 'শীলা, শীলা কি জাওয়ানি' গানটির জনপ্রিয়তা ও এর সঙ্গে কাটরিনার দুর্দান্ত নাচ পাশাপাশি ছবিতে শারীরিক আবেদন তাকে পৌঁছে দিয়েছে একেবারে ধরা ছোঁয়ার বাইরে। কাটরিনার নিজের জানান, 'যৌন আবেদন কেবল সুন্দর চেহারা আর শারীরিক গড়ন দিয়েই হয় না। বরং একজন আত্মবিশ্বাসী নারীই হন সবচেয়ে বেশি আবেদনময়ী।' এখানে বলতেই হচ্ছে, এফএইচএম'এর এই সেরা যৌন আবেদনময়ী নারী বাছাই করার প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় অনলাইন এবং এসএমএস ভোটিং'এর মাধ্যমে৷ এতে প্রায় ৩৫ হাজার মানুষ অংশগ্রহণ করে৷ আর 'গুগল-সার্চে' একেবারে শীর্ষে থাকা কাটরিনা খুব সহজেই জিতে যান এ খেতাব। গত ১৭ বছরে তিনিই একমাত্র ভারতীয় নারী, যিনি তিন-তিনবার এই পুরস্কার পেলেন। এর আগে, ২০০৮ এবং ২০০৯ সালে এফএইচএম'এর নির্বাচনে শ্রেষ্ঠ বিবেচিত হন কাটরিনা। এ বছর, কাটরিনা কাইফ'এর পরেই ছিলেন আর এক বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। উল্লেখ্য, বলিউডের নায়িকা হলেও ক্যাটরিনার জন্ম কিন্তু ভারতে নয়। তার জন্ম হংকং'এ। ছেলেবেলা কাটে হাওয়াই দ্বীপে। একসময় তিনি পাড়ি দেন ইংল্যান্ডে৷ নায়ক সালমান খানের হাত ধরে বলিউডে পা রাখা কাটরিনা, এখন বলিউডের জনপ্রিয় নায়িকাদের মধ্য অন্যতম।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top