টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। তবে সব্যসাচীর সব থেকে উল্লেখযোগ্য চিত্রায়ন সত্যজিৎ রায়ের ফেলুদা। সব্যসাচী চক্রবর্তী এবার বাংলাদেশের সিনেমাতে অভিনয় করলেন। স্বপন আহমেদ পরিচালিত 'পরবাসিনী' সিনেমাতে দেখা যাবে তাকে। এ সিনেমাতে তিনি একজন প্রত্নতত্ত্ব গবেষকের ভূমিকায় অভিনয় করছেন। স্বপন আহমেদ বর্তমানে 'পরবাসিনী'র শুটিংয়ের কাজে ভারতে অবস্থান করছেন। এ প্রসঙ্গে স্বপন আহমেদ জানালেন, 'পরবাসিনী' বাংলাদেশের প্রথম কল্পবিজ্ঞানধর্মী সিনেমা। সিনেমাটির অভিনয়শিল্পী হিসেবে সব্যসাচী চক্রবর্তীকে পেয়ে আমি খুব খুশি।' আর এই ছবিটির গল্পে দেখা যাবে, ২১১৫ সালের প্রেক্ষাপটে একদল বিজ্ঞানী ঢাকায় গবেষণা করতে আসেন। তখনই ভিনগ্রহের প্রাণীরা তাদের ওপর আক্রমণ চালায়। সব্যসাচীর পাশাপাশি ওপার বাংলার অভিনেত্রী জুন মালিয়াও এতে অভিনয় করছেন। এছাড়া সিনেমার অন্যান্য চরিত্রে রূপদান করেছেন ইমন, নিরব, মেহজাবিন, অপ্সরা, কাজী উজ্জ্বল, সোহেল খান, চাষী প্রমুখ। জানা গেছে, চলতি বছরের অক্টোবরে প্রথমে আন্তর্জাতিকভাবে লন্ডনে এবং পরে বাংলাদেশ ও ভারতের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেয়া হবে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top