পর্দার বাইরেও আছে আরেক জীবন। আর সেই জীবনে বেশ মমতাময়ী একটা নাম সেলিনা জেটলি। অবোধ প্রাণীদের দুঃখ একদমই সইতে পারেন না। আর তাই সহ্য করতে পারেননি 'সুন্দর' নামের একটা হাতির ওপর অত্যাচারের দৃশ্য। প্রাণী অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা পেটার হয়ে মুম্বাইয়ের এক থানায় অভিযোগ ঠুকে দিলেন এমএলএ নেতা ভিনয় কোর ও সুন্দরের মাহুত হায়দারের বিরুদ্ধে। 'সুন্দর' এর মুক্তি নিয়ে ২০১২ সাল থেকেই লেগে আছে পেটা। তারা জানে ১৪ বছর বয়সী এই হাতি অনেক দিন ধরেই একটা বড় আঘাত নিয়ে শেকলবন্দি দিন কাটাচ্ছে। মাঝে একবার প্রাণীটাকে কোলহাপুর এলিফ্যান্ট কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হলেও তাতে কাজ হয়নি। মুম্বাই হাইকোর্ট সুন্দরকে বানেরঘাটা ন্যাশনাল পার্কে নিয়ে যাওয়ার আদেশ দিলেও এখনও তা কার্যকর হয়নি। আর তাতেই ক্ষেপেছেন জাতিসংঘের মানবাধিকার ইকুয়েলিটি চ্যাম্পিয়ন অভিনেত্রী সেলিনা জেটলি।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top