ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় তৃতীয় হয়েছিলেন তানিয়া। কাজের দিক থেকে এই প্রতিযোগিতার অন্যদের তুলনায় এখন পর্যন্ত তিনিই আছেন এগিয়ে। ক্যারিয়ারে যুক্ত হয়েছে দুটি চলচ্চিত্র। প্রথম ছবি 'ঘাসফুল।' ইমপ্রেস টেলিফিল্মের নতুন প্রকল্প বুটিকস সিনেমার আওতায় চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আকরাম খান। ছবিতে তার বিপরীতে আছেন কাজী আসিফ। এরপর তানিয়া কাজ করেছেন এস এম শাকিলের 'এ ডার্ক স্টোরি'তে। এই ছবিটি নিয়ে বেশ আশাবাদী তানিয়া। 'এ ডার্ক স্টোরি'র শুটিং শেষ। তবে 'ঘাসফুল'-এর কয়েকটি গানের কাজ বাকি আছে এখনো। এ প্রসঙ্গে তানিয়া বললেন,'এখন পর্যন্ত টিভি নাটকে বেশি অভিনয় করলেও চলচ্চিত্রই আমার মূল লক্ষ্য। অনেক আগে থেকেই চলচ্চিত্রে কাজ করার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ হয়েছে। এখন নিজের যোগ্যতা দিয়ে বড় পর্দায় টিকে থাকতে চাই। এ ছবি দুটি সে ইচ্ছা পূরণ করবে বলে আমার বিশ্বাস।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন