সঙ্গীতশিল্পী কোনাল তার দ্বিতীয় অ্যালবাম তৈরির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন । আর তার এবারের অ্যালবামটি সাজানো হবে দশটি রোমান্টিক ধাঁচের গান নিয়ে। চলতি বছরের শেষ নাগাত অ্যালবামটি বাজারে ছাড়া হবে বলে জানিয়েছেন কোনাল। এ প্রসঙ্গে তিনি বললেন, 'অ্যালবামটির কাজ কয়েক মাস আগেই শুরু করেছিলাম তবে ব্যস্ততার জন্য কিছুটা পিছিয়ে যায়। এখন ফের কাজ শুরু করেছি। আশা করছি মাস তিনেকের মধ্যই পুরো কাজ শেষ করতে পারবো।' মাস খানেক আগে কোনাল 'সুখ থামে না' শিরোনামের একটি গানের রেকর্ডিং করেছেন। গানটি তার নতুন অ্যালবামে অন্তর্ভুক্ত করবেন। শাহান কবন্ধ'র কথায় গানটির সুর-সঙ্গীত করেছেন বাপ্পা মজুমদার। গানটি নিয়ে তার মিউজিক ভিডিও নির্মাণেরও ইচ্ছা রয়েছে। কোনাল দীর্ঘদিন ধরেই সঙ্গীতের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন। নিজস্ব অ্যালবামের সংখ্যা একটি হলে প্লেব্যাকসহ বহু মিক্সড অ্যালবামে কণ্ঠ দিয়েছেন তিনি। পাশাপাশি উপস্থাপনা করেও বেশ সুনাম কুড়িয়েছেন। গত বছর ডেডলাইন মিউজিকের ব্যানারে কোনালের প্রথম অ্যালবাম 'কোনালস জাদু' প্রকাশ হয়েছিল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন