কলকাতায় মহুয়া চক্রবর্তীর 'গ্ল্যামার' ছবির শুটিং শেষ করে এখন লন্ডনে অবস্থান করছেন দিলরুবা ইয়াসমিন রুহি। সেখানে তার অভিনীত 'সংগ্রাম' ছবির কয়েকটি প্রদর্শনী রয়েছে। সব কাজ শেষ করে আগামী মাসে ঢাকায় ফিরবেন বলে জানান তিনি। গত ৬ এপ্রিল থেকে টানা কয়েক সপ্তাহ কলকাতায় 'গ্ল্যামার' ছবির শুটিং করেন রুহি। আর এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, পার্নো মিত্র, সব্যসাচী চক্রবর্তী, অভ্রজিৎ, শান্তিলালসহ আরো অনেকে। ছবিটি প্রসঙ্গে রুহি জানালেন, '২০১১ সালে এ ছবিতে চুক্তিবদ্ধ হই। তবে নানা কারণে ছবিটির কাজ শুরু হতে বিলম্ব হয়েছে। ফ্যাশন কর্পোরেট ইস্যু নিয়ে তৈরি করা এ ছবিতে কাজ করে আমি ভীষণ আনন্দিত। ছবিতে আমাকে কলকাতার সুপারমডেল জোহানা মিশেলের ভূমিকায় দেখা যাবে।' কলকাতার বেশ কয়েক জন নামিদামি চলচ্চিত্র নির্মাতার সাথে কথা বলেছেন রুহি। আর সব কিছু ঠিক থাকলে টালিগঞ্জের ছবিতে নিয়মিতভাবে কাজ করার ইচ্ছে আছে তার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন