আগামী ১২ই জুন শুরু হতে যাচ্ছে 'ফিফা বিশ্বকাপ ফুটবল-২০১৪'। আর ফুটবলের সবচেয়ে বড় এই আয়োজনকে সামনে রেখে বাংলাদেশের ফুটবল ভক্তদের জন্য একটি গান তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 'দোল লাগে দোল, প্রাণে লাগে দোল/পায়ে লাগে ছন্দ প্রাণে ফুটবল'- এমন কথায় সাজানো গানটির সুর ও সংগীত করেছেন আইয়ুব বাচ্চু নিজেই। এটি লিখেছেন সাজ্জাদ হোসাইন। কণ্ঠ দিয়েছেন চ্যানেল আই-সেরাকণ্ঠ ও ক্ষুদে গানরাজের ১০ জন শিল্পী। তারা হলেন মনির, আশিক, রোমেল, মেহেদী, রাফসান, নির্বাচিতা, বৃষ্টি, বন্যা, স্মরণ ও ঝুমা। সম্প্রতি আইয়ুব বাচ্চুর 'এবি কিচেন' স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন