সঞ্জয় লীলা বানসালির 'রামলীলা' ছবিতে অভিনয় বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেন রণবীর-দীপিকা। এরপর তারা একসঙ্গে অবকাশও কাটান। আর তারপর থেকেই বলিউড পারায় চলতে থাকে এই জুটির প্রেমের গুঞ্জন। তবে দীপিকার সাথে তার কোন সম্পর্ক নেই বলে উড়িয়ে দিয়েছেন কনডম বয় খ্যাত বলিউড অভিনেতা রণবীর সিং। এ প্রসঙ্গে  রণবীর সিং  জানান, 'আমরা দুজন একসঙ্গে বেড়াতে গিয়েছিলাম বলে সবার মনে এই ধারণা তৈরি হয়েছে যে, আমাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক রয়েছে। কিন্তু আমাদের মধ্যে সে রকম কোনো সম্পর্কই নেই। দীপিকা আমার জীবনে খুবই বিশেষ একজন মানুষ এবং ঘনিষ্ঠ বন্ধু। আমার জীবনে দেখা অসাধারণ একজন মানুষ সে। আমি তার প্রচণ্ড ভক্ত এবং পেশাদারত্বের যায়গায় আমি তার প্রতি শ্রদ্ধাশীল। আমার মনে হয় খবর পড়ে এবং ছবিতে রোমান্টিক দৃশ্যে অভিনয় করা দেখে দর্শকরা আমাদের প্রেমের সম্পর্ক রয়েছে বলে ধরে নিচ্ছেন। কিন্তু দর্শকদের এমন ধারণা অনেক সময়ই সঠিক হয় না।' তবে রণবীর যাই বলুক না কেন যা কিছু রটে, তার কিছু তো ঘটেই।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top