ঢালিউডের ছবিতে নতুন মুখ পরী মনি। আর এই পরী মনির প্রথম ছবি 'রানা প্লাজা' আগামী ৬ জুন মুক্তি পাচ্ছে। ছবিটি প্রসঙ্গে পরী মনি বললেন, 'ভালোবাসা পূর্ণ একটি গার্মেন্টস দম্পতির সংসারে হঠাৎ কিভাবে ঝড় নেমে আসে তাই এখানে উপস্থাপন কার হয়েছে। ছবিটি বাস্তব কাহিনী ভিত্তিক হওয়াতে এটি আমার জন্য ছিল একটি অগ্নিপরীক্ষা। অভিনয় শুরুর আগে আমি গার্মেন্টসে চাকরি করা মেয়েদের জীবন সম্পর্কে জানার চেষ্টা করেছি।' এছাড়াও নবাগত এই অভিনেত্রী অপূর্ব রানার 'ইনোসেন্ট লাভ' ওয়াজেদ আলী সুমনের 'আমার মনজুড়ে তুই' নামের আরো দুটি ছবিতে অভিনয় শেষ করেছেন। শুটিং করছেন অপূর্ব রানার 'পুরে যায় মন' ছবিতে । পরী মনির হাতে রয়েছে 'মন জানেনা মনের ঠিকানা', 'সারপ্রাইজ' ও 'ভালোবাসার অনেক জ্বালা'সহ বেশ কিছু চলচ্চিত্র।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top