বাংলাভিশনে আগামী ২২ জুন থেকে প্রতি রবিবার ও সোমবার রাত ৯টা ০৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক 'হল্লাবাজি।' একঝাঁক তারকা নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। এতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, মীর সাব্বির, রিচি সোলায়মান, অপর্ণা, প্রভা, শশী, নাজনীন হাসান চুমকি, শ্যামল মাওলা, মিশু সাব্বির, শাহেদ আলী সুজন, মনোজ প্রামাণিক প্রমুখ। এ উপলক্ষ্যে, রাজধানীর বনানীর এক রেস্টুরেন্টে রবিবার দুপুরে নাটকটির প্রচার উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন নাট্যকার মাসুম রেজা, পরিচালক গোলাম সোহরাব দোদুল, বাংলাভিশনের অনুষ্ঠান ব্যবস্থাপক তারেক আখন্দ, অভিনয়শিল্পী রিচি সোলায়মান, প্রভা, শ্যামল মাওলা, মিশু সাব্বির, মনোজ প্রামাণিক প্রমুখ। গোলাম সোহরাব দোদুল বললেন, 'অনেকেই বলেন মানুষ এখন ইন্ডিয়ান সিরিয়াল বেশি দেখেন। বাংলাদেরশের নাটক এখন আর সেভাবে দেখেন না। তবে আমি বলতে চাই আমাদের নাটক দর্শক এখনো দেখে। ভালো নাটক নির্মান হলে দর্শক আমাদের নাটকই দেখবে। এক্ষেত্রে নির্মাতাদেরও গল্প নির্ভর নাটক বানাতে হবে।' প্রভা বললেন, 'আমি শুটিংয়ের সময় ফোনে কথা বলিনি। স্ক্রিপ্টের ওপর মনোযোগ দেওয়ার চেষ্টা করেছি। তবে একসেন্ট ভুলে যেতাম। যদিও এই একসেন্টে মা কথা বলেন।' শ্যামল মাওলা এ প্রসঙ্গে বললেন, 'নাটকটিতে অভিনয় করে খুব ভালো লেগেছে। আশা করছি দর্শকদের এটি আনন্দ দিতে সমর্থ হবে।' টেলিহোমের প্রযোজনায় নির্মিত 'হল্লাবাজি' নাটকটি প্রসঙ্গে রিচি সোলায়মান বললেন, 'আঞ্চলিক ভাষায় নাটকটির স্ক্রিপ্ট হওয়াতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন