এবার প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে মডেল হলেন এ সময়ের আলোচিত মডেল তানজিন তিশা। সেরাকন্ঠ খ্যাত শিল্পী ইমরান এর দ্বিতীয় একক অ্যালবাম 'তুমি'এর 'শেষ সূচনা' শিরোনামের গানটিতে মডেল হিসেবে দেখা যাবে তানজিন তিশাকে। সম্প্রতি কোক স্টুডিও এবং খিলক্ষেতের কিছু লোকেশনে ভিডিওটির শুটিং হয়েছে। ভিডিওটি নির্মাণ করেছেন, রাবি্ব এম এফ আর। 'আমি আছি শেষের পথে তুমি সূচনায়, স্মৃতি এসে এক করে দেয় তোমায় আমায়/মেঘ পোড়া রোদ আর রোদে ভেজা মেঘ, ছুঁয়ে ছুঁয়ে যায় আজো আমার আবেগ'-এমন কথায় গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত করেছেন ইমরান নিজেই। এ প্রসঙ্গে তিশা বললেন,' এই গানটি আমার অনেক পছন্দের। তাছাড়া মিউজিক ভিডিওটি একটু আলাদা ধরনের। আশা করি, সবাই পছন্দ করবেন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top